Categories: NationalSpecial News

Ukraine-এ আটকে থাকা ভারতীয়দের Airlift-এ আনার ব্লু প্রিন্ট !

খবর লাইভ: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের নিরাপদে দেশে ফেরাতে দ্রুত ব্যবস্থা নিচ্ছে কেন্দ্রীয় সরকার। সরকারি সূত্রে খবর, আটকে থাকা ভারতীয়দের ফেরাতে বিকল্প পথে বিমানের ব্যবস্থা করছে কেন্দ্র। একইসঙ্গে সম্পূর্ণ বিমান খরচ সরকারি তরফে বহন করা হবে বলে জানা গিয়েছে। আপাতত বিকল্প পথে ভারতীয়দের ফেরাতে দুটি বিমানের ব্যবস্থা করা হচ্ছে বলে সূত্রের খবর।

ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ড, স্লোভাকিয়া, হাঙ্গেরি এবং রোমানিয়া দিয়ে ভারতীয়দের বের করে আনার পরিকল্পনা করেছে কেন্দ্র। ওই চার দেশের সরকারের সঙ্গে কথা বলছে সরকার। ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের সাহায্যার্থে সেই চার দেশে যাচ্ছে বিদেশ মন্ত্রকের প্রতিনিধি দল। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী টুইট করে ওই দেশগুলির সীমায় পৌঁছে ভারতীয়দের কোথায় যোগাযোগ করতে হবে তাও জানিয়েছেন। টুইটে দায়িত্বে থাকা ব্যক্তিদের নামের সঙ্গে তাঁর যোগাযোগ নম্বরও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেনের উপর হামলা শুরু হতেই উদ্বেগে যুদ্ধ বিধ্বস্ত দেশে আটকে থাকা পড়ুয়াদের পরিবার। সেদেশে আটকে পড়েছেন অন্তত ১৮ হাজার ভারতীয়! যাঁদের অধিকাংশই পড়ুয়া। মূলত, ডাক্তারি পড়তেই ইউক্রেনে গিয়েছিলেন তাঁরা।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago