Categories: Sports

আইপিএলের গ্রুপ বিন্যাস; কঠিন গ্রুপে KKR, ঘোষিত ফাইনালের দিনক্ষণও

খবর লাইভ: আসন্ন আইপিএলের ফাইলানের দিনক্ষণ জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই সঙ্গে কোন দল কোন গ্রুপে খেলবে, তাও ঘোষণা করা হল। ২৬ মার্চ যে এবারের আইপিএল শুরু, তা গতকালই জানিয়ে দিয়েছিল বিসিসিআই। বোর্ডের তরফে শুক্রবার বলা হল, টুর্নামেন্টের ফাইনাল ২৯ মে।

এদিন IPL গভর্নিং কমিটির বৈঠক হয়। ঠিক হয়, দশটি দল মোট ৭৪টি ম্যাচ খেলবে। যার মধ্যে ৭০টি গ্রুপ পর্বের। মুম্বই এবং পুণে মিলিয়ে মোট চারটি ভেন্যুতে হবে এবারের আইপিএল। প্রতিটা দল সাতটি করে হোম এবং সাতটি করে অ্যাওয়ে ম্যাচ খেলবে। এক-একটি দল পাঁচটি ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে দু’বার করে খেলবে। বাকি চারটি দলের সঙ্গে ম্যাচ হবে একটি করে। তবে প্লে অফ এবং ফাইনাল কবে আয়োজিত হবে, তা এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি।

এবারই প্রথম টুর্নামেন্টে অংশ নিচ্ছে দশটি দল। যাদের দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে থাকছে পাঁচটি করে দল। গ্রুপ এ-তে কলকাতা নাইট রাইডার্সের (KKR) সঙ্গে রয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপার জায়ান্টস। গ্রুপ বি-তে চেন্নাই সুপার কিংসের পাশাপাশি থাকছে সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, পাঞ্জাব কিংস এবং গুজরাট টাইটান্স। অর্থাৎ কেকেআরকে দু’বার খেলতে হবে মুম্বই, রাজস্থান, দিল্লি, লখনউ এবং হায়দরাবাদের বিরুদ্ধে। কারণ বাকি দলগুলি কলকাতার গ্রুপে হলেও বিসিসিআই হায়দরাবাদকে একই সারিতে রেখেছে।

এবার মেগা টুর্নামেন্টের ৫৫টি ম্যাচ খেলা হবে মুম্বইয়ে। বাকি ১৫টি ম্যাচ হবে পুণেতে। মুম্বইয়ের তিন স্টেডিয়াম ব্র্যাবোর্ন, ডিওয়াই পাতিল এবং ওয়াংখেড়েতে ঘুরিয়ে ফিরিয়ে ৫৫টি ম্যাচ খেলানো হবে। প্রতিটি দল ওয়াংখেড়ে এবং ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ৪টি করে ম্যাচ খেলবে।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago