খবর লাইভ: CCTV নজরে নিহত ছাত্রনেতা আনিস খানের সমাধি। এ ব্যাপারে আনিসের বাবার দাবি মেনে নিয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার আমতা থানার সামনে পাঁচটি দাবির কথা জানিয়েছিলেন নিহত ছাত্রনেতা আনিসের বাবা। তদন্ত, গ্রেফতারির পাশাপাশি বলেছিলেন ছেলের দেহ যেখানে শায়িত আছে, সেখানে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আলোও দিতে হবে। ২৪ ঘণ্টার মধ্যেই সেই দাবি মেনে ব্যবস্থা নিল পুলিশ। শুক্রবার সকালে আমতার সারদা গ্রামের সমাধিক্ষেত্রের লাগোয়া দালানে দেখা গেল একটি টেবিল পেতে কম্পিউটার বসানো হয়েছে। তাতে চোখ রেখে বসে আছেন এক পুলিশকর্মী। মনিটরে দেখা যাচ্ছে আনিসের সমাধির সরাসরি সম্প্রচার।
প্রশ্ন করে জানা গেল, দু’টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে সমাধিক্ষেত্রে (যদিও মনিটরে একটির রেকর্ডিংই দেখা যাচ্ছিল)। একটির ক্যামেরার মুখ আনিসের সমাধির দিকে। অন্যটি সম্ভবত সমাধিক্ষেত্রের প্রবেশ পথে লাগানো থাকতে পারে। তবে বৃষ্টির জন্য সেটি আপাতত বন্ধ, জানালেন রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত। তিনিই এ-ও জানালেন যে, সমাধিতে সালেমের দাবি মেনে অতিরিক্ত আলোর ব্যবস্থাও করা হয়েছে ইতিমধ্যেই।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…