খবর লাইভ: পুরভোটে বিজেপির কেন্দ্রীয় বাহিনীর দাবি খারিজ সুপ্রিম কোর্টে। শুক্রবার কেন্দ্রীয় বাহিনীর দাবিতে গেরুয়া শিবিরের করা মামলা খারিজ করে দেয় শীর্ষ আদালত। বিগত পুরসভা নির্বাচনগুলির মতো রাজ্য নির্বাচন কমিশনের ওপরেই সিদ্ধান্ত নেওয়ার ভার দেওয়া হয়েছে। কমিশন সূত্রের খবর, কেন্দ্রীয় বাহিনী নয়, ১০৮ পুরসভার নির্বাচন রাজ্য পুলিশ দিয়েই করতে চায় তাঁরা।
গত বুধবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, যেসব পুরসভায় ভোট রয়েছে সেসব এলাকার বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখে সেনা মোতায়েন নিয়ে লিখিত সিদ্ধান্তে আসতে হবে নির্বাচন কমিশনকে। যদি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত না নেওয়া হয় সেক্ষেত্রে ভোটের দিন যেসব জায়গায় হিংসার ঘটনা ঘটবে তার জন্য রাজ্য নির্বাচন কমিশনার ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।
কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের সেই রায়ের বিরোধিতা করে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। শুক্রবার বিজেপির করা সেই আবেদন খারিজ করে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের রায়ই বহাল রাখার সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট।
কমিশন সূত্রের খবর, ১০৮ পুরসভার ভোটের দায়িত্বে থাকবে ৪৪ হাজার পুলিশ। প্রতি বুথে থাকবে সশস্ত্র নিরাপত্তারক্ষী। এছাড়াও স্পেশাল টাস্ক ফোর্স, ইএফআর জওয়ান, র্যাফের তত্ত্বাবধানে থাকবে বাইরের নিরাপত্তা ব্যবস্থা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…