খবর লাইভ: ইউক্রেনে পশ্চিমবঙ্গের কতজন বাসিন্দা আটকে রয়েছেন, তা নিয়ে এখনও কোনও সুস্পষ্ট ধারণা নেই নবান্নের। তাই এ বিষয়ে সমস্ত তথ্য জোগাড় করার চেষ্টা চালাচ্ছে নবান্ন। যত দ্রুত সম্ভব নিজের নিজের জেলার কতজন বাসিন্দা ইউক্রেনে আটকে রয়েছেন, সেই সম্পর্কে তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদের।
সূত্রের খবর, কেন্দ্রের সঙ্গে এ বিষয় নিয়ে নিয়মিত যোগাযোগ রাখছেন নবান্নের শীর্ষ কর্তারা। জেলাশাসকদের কাছে ইউক্রেনে আটকে থাকা স্থানীয় বাসিন্দাদের তথ্য চেয়েছেন মুখ্যসচিব এইচকে দ্বিবেদী। নবান্নের কাছে তথ্য এসে পৌঁছলে তা কেন্দ্রের কাছে পাঠিয়ে দেওয়া হবে।
ইতিমধ্যে জানা গেছে, মুর্শিদাবাদ, শিলিগুড়ি সহ একাধিক জেলা থেকে বেশ কয়েকজন বাসিন্দা ইউক্রেনে আটকে রয়েছেন। যদিও সঠিক সংখ্যাটা এখনও পর্যন্ত জানা যায়নি। ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের পরিবার এ রাজ্যে উৎকণ্ঠা ও উদ্বেগ নিয়ে দিন কাটাচ্ছেন। ইউক্রেন থেকে ভারতে ফেরার বিমান চলাচল বন্ধ হয়ে গেছে। এই পরিস্থিতিতে কীভাবে বাকি ভারতীয় নাগরিকদের দেশে ফেরানো হবে, সে উপায় বের করতে ব্যস্ত রয়েছেন বিদেশ মন্ত্রকের কর্তারা। ঘুরপথে ভারতীয়দের দেশে ফেরানো যায় কিনা, সে নিয়েও চলছে চূড়ান্ত পর্যায়ে আলোচনা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…