খবর লাইভ: চার বছরেরও বেশি সময়। 2017 সালের 31 শে ডিসেম্বর। এই দিনেই শেষবার এত বড় সমাবেশ ডেকেছিল ত্রিপুরা সিপিএম। 2018 ফেব্রুয়ারিতে বিধানসভা ভোটের দুমাস আগে হয়েছিল। সেই সমাবেশ ত্রিপুরায় তার ৫০ মাস পর। 23-এর ভোটের এক বছর আগে আস্তাবল মাঠে এই সমাবেশ হবে।
পার্টি ত্রিপুরা রাজ্য সম্মেলন উপলক্ষে বৃহস্পতিবার আগরতলার আস্তাবল মাঠে সমাবেশের ডাক দিয়েছে সিপিএম। সেই সমাবেশে সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাত, মানিক সরকার, জিতেন্দ্র চৌধুরী বক্তৃতা করবেন। ক্ষমতা চলে যাওয়ার পর এই প্রথম বড় জমায়েতের পরিকল্পনা নিয়েছে ত্রিপুরা সিপিএম। পর্যবেক্ষকদের মতে, কমিউনিস্ট পার্টিতে সম্মেলন সংগঠনিক প্রক্রিয়া হলেও ত্রিপুরার ক্ষেত্রে আস্তাবলের সমাবেশ আসলে ভোটের মহড়া হয়ে যাবে।
প্রসঙ্গত, আগরতলা শহরের আস্তাবল ময়দানকে অনেকেই ত্রিপুরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড বলেন। রাজ্যের আয়তন ও জনসংখ্যার নিরিখে আস্তাবল রাজধানী শহরের কেন্দ্রীয় জামায়াতের জন্য সবচেয়ে বড় মাঠ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…