খবর লাইভ: গোটা বাংলা তোলপাড় হয়ে গেলেও রাজ্যপাল জগদীপ ধনখড় আনিস খান হত্যাকাণ্ডে মুখ খোলেননি। এ ব্যাপারে সিপিএম, কংগ্রেস একযোগেই রাজ্যপালকে বিজেপির এজেন্ট কটাক্ষ করে তোপ দেগেছিল। অনেকে বলেছিলেন, আনিস যেহেতু NRC-CAA নিয়ে প্রতিবাদ করেছিল, সেহেতু রাজ্যপাল তাঁর সম্পর্কে কিছু বলতে চাইছেন না।
অবশেষে ৬ দিনের মাথায় নীরবতা ভাঙলেন রাজ্যপাল। বুধবার কলকাতার একটি মন্দিরে গিয়েছিলেন ধনখড়। সেখানে তাঁকে আনিস নিয়ে প্রশ্ন করা হলে তিনি প্রথমেই বলেন, এই ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। এ নিয়ে বিভিন্ন লোকের সঙ্গে তাঁর কথা হয়েছে বলে তিনি জানিয়েছেন। এরপর রাজ্যপাল বলেন, এই মামলায় দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে।
শুধু তাই নয়, সেই সঙ্গে তিনি বলেন, আনিস এর মৃত্যুর ঘটনা তরুণ প্রজন্মের সঙ্গে সামগ্রিকভাবে গোটা সমাজকে জুড়ে দিয়েছে। সমাজে ব্যাপক প্রভাব বিস্তার করেছে। তবে রাজ্যপালের এদিন সিবিআই তদন্তের ব্যাপারে মুখ খোলেননি। অনেকেই রাজ্যপালের এই বক্তব্যকে দায়সারা মন্তব্য বলে মনে করছেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…