খবর লাইভ: CBI তদন্ত চাওয়ার জন্য খুনের হুমকি দেওয়া হয়েছে। এমনই অভিযোগ করলেন মৃত ছাত্রনেতা আনিস খানের দাদা সাবির খান। একই সঙ্গে সিবিআই তদন্তের দাবি থেকে পিছু না হঠলে পুরো পরিবার-কে ‘দুনিয়া থেকে সরিয়ে’ দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে তাঁর অভিযোগ। মাঝরাতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ফোন করে এই হুমকি দিয়েছে বলে অভিযোগ সাবিরের।
আনিস মৃত্যু-রহস্যে এখনও অধরা অভিযুক্তরা। তার মধ্যেই আবার এই হুমকি ফোন পাওয়ায় তাঁদের পরিবার যথেষ্ট আতঙ্কিত। প্রসঙ্গত, আনিস মৃত্যু-রহস্যে এখনও CBI তদন্তের দাবিতে অনড় আনিসের পরিবারের সদস্যরা। রাজ্য সরকারের তদন্ত নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন আনিসের বাবা।
মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই SIT (বিশেষ তদন্তকারী দল) গঠন করা হয়েছে। তিন সদস্যের সিট-এ রয়েছেন রাজ্যের এডিজি (সিআইডি) জ্ঞানবন্ত সিংহ, ডিআইজি (সিআইডি) মিরাজ খালিদ এবং ব্যারাকপুরের যুগ্ম কমিশনার ধ্রুবজ্যোতি দে। ১৫ দিনের মধ্যে সিটকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
‘তদন্তে স্বচ্ছতার স্বার্থে’ মঙ্গলবার সকালে সাসপেন্ড করা হয় হাওড়ার আমতা থানার দুই পুলিশকর্মীকে। পাশাপাশি বসিয়ে দেওয়া হয়েছে এক জন হোমগার্ডকে। এই তিন জনেরই সে রাতে ডিউটি ছিল। তিন জনেই আমতা থানা এলাকায় টহলের দায়িত্বে ছিলেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…