খবর লাইভ: সোমবার আনিস খান খুন প্রসঙ্গে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাওড়ার পুলিশ সুপার (গ্রামীণ) সৌম্য রায়। আনিস ‘খুন’ প্রসঙ্গে সোমবার সাংবাদিক বৈঠক করেন সৌম্য। সেখানে তিনি বলেন, “সমস্ত দিকই খতিয়ে দেখা হবে। আমরা আশ্বাস দিয়েছি, নিরপেক্ষ তদন্ত হবে। সত্য উদ্ঘাটন হবেই। সে ব্যাপারে আমরা নিশ্চিত।” ওই ছাত্রনেতার পরিবারের অভিযোগের প্রেক্ষিতে সৌম্যের মন্তব্য, “আমরা সমস্ত দিকই খতিয়ে দেখছি। ওঁর বাবার যা অভিযোগ, তার ভিত্তিতে তদন্ত হবে।”
সৌম্যের দাবি, আনিসের বিরুদ্ধে বাগনান এবং আমতায় থানায় মামলা ছিল। ওই পুলিশকর্তার কথায়, “বাগনান থানায় পকসো আইনে মামলা ছিল। কোর্ট থেকে সমন জারি করা হয়েছে। তাতে পকসো ধারা রয়েছে। তবে এর জেরেই কিছু হয়েছে কি না তা তদন্তসাপেক্ষ বিষয়।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…