খবর লাইভ: পুরুলিয়ার পর মালদহ। ভোটারদের প্রভাবিত করার অভিযোগে ফের কাঠগড়ায় বিজেপি প্রার্থী। ভোট প্রচারে বেরিয়ে টাকা বিলির অভিযোগ উঠল মালদহের ইংরেজবাজার পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী কৃষ্ণ মণ্ডলের বিরুদ্ধে। নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার ভাবনা তৃণমূলের।
মালদহের ইংরেজবাজার পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী কৃষ্ণ মণ্ডল এক ব্যক্তিকে টাকা দিচ্ছেন। বিজেপির উত্তরীয় পরে সেই টাকা দিচ্ছেন তিনি। আর এই ভিডিও ভাইরাল হতেই আসরে নামে তৃণমূল। জেলা তৃণমূল নেতা দুলাল সরকারের দাবি, ভোটারদের প্রভাবিত করতে টাকা বিলি করছেন বিজেপি প্রার্থী। নির্বাচন কমিশনকে ওই প্রার্থীর প্রার্থীপদ প্রত্যাহারের জন্য তৃণমূল আবেদন জানাবে বলেও দাবি তাঁর। যদিও ভোটারদের প্রভাবিত করার অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী কৃষ্ণ মণ্ডল। তাঁর দাবি, দলীয় কর্মী আর্থিক সমস্যায় পড়েছেন। তাই তাঁকে টাকা দিয়েছেন।
গত রবিবার পুরুলিয়ার ১৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী তথা বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়ের বিরুদ্ধেও ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে। ভোটারদের মন পেতে মাংস বিলি করেন বলেই অভিযোগ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…