ছাত্রনেতা আনিস হত্যার প্রতিবাদে কলকাতায় মিছিল পড়ুয়াদের, শামিল বিশিষ্টরাও

খবর লাইভ: ছাত্রনেতা আনিস খানের হত্যার প্রতিবাদে পথে নেমে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ালেন পড়ুয়ারা। মধ্য কলকাতার এন্টালিতে ছাত্র পরিষদের সদস্যদের পুলিশ বাধা দিলে ধুন্ধুমার লেগে যায়। অন্যদিকে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এসএফআইয়ের পড়ুয়ারা বড় হোর্ডিং, ব্যানার হাতে পথে নামলেন। তাঁদের মিছিলে অবরুদ্ধ হয়ে যায় কলেজ স্ট্রিটের একাংশ। আনিস হত্যাকাণ্ডে রবি ও সোম – দু’দিন ব্যাপী রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই। এদিন ধর্মতলা থেকে মহাজাতি সদন পর্যন্ত মিছিলে হাঁটেন বামপন্থী পড়ুয়ারা। আনিস খুনের সুবিচার চেয়ে আলাদা মিছিলে শামিল হন বিশিষ্টরাও।

রবিবার এসএফআই-য়ের বিক্ষোভ মিছিলে অশান্তি ছড়িয়েছিল আমতা থানায়। থানার সামনের গার্ডরেল ভেঙে থানায় প্রবেশের চেষ্টা করেন প্রতিবাদী পড়ুয়ারা। পুলিশের বাধা উপেক্ষা করে তাঁরা এগনোর চেষ্টা করলে খণ্ডযুদ্ধ শুরু হয় পুলিশের সঙ্গে। এছাড়া বিভিন্ন জেলাতেও বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ে। সোমবার কলকাতার রাজপথে ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর প্রতিবাদে পড়ুয়াদের মিছিলে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ল। এদিন এসএফআইয়ের পাশাপাশি মিছিল করে ছাত্র পরিষদও। এন্টালির কাছে তাদের মিছিল আটকে দেয় পুলিশ। তাতেই দু’পক্ষের সংঘর্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে মিছিলে বাধা দেওয়া হয়েছে বলে পুলিশের দাবি। কিন্তু তা মানতে নারাজ ছাত্র পরিষদের সদস্যরা। ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁদের।

অন্যদিকে, বিশিষ্ট ব্যক্তিরাও এদিন কলকাতার রাস্তায় আনিস খানের খুনের বিচারের দাবিতে মিছিলে শামিল হন। একুশে ফেব্রুয়ারি, ভাষা দিবসের মিছিলে হাঁটতে বাম সমর্থিত বিশিষ্ট ব্যক্তিরা আনিস খানকেই সামনে রাখলেন। তাঁদের ফেস্টুনে লেখা, আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি। তার পাশে আনিস খানের ছবি। মিছিলের মুখ বিকাশরঞ্জন ভট্টাচার্য, ফুয়াদ হালিম, অভিনেতা দেবদূত ঘোষ, বাদশা মৈত্র। সকলেরই এক দাবি, তরতাজা ছাত্রনেতার খুনের ঘটনার সুবিচার চাই।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago