খবর লাইভ: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী সাধন পাণ্ডের। চোখের জলে বাবাকে শেষ বিদায় জানালেন মেয়ে শ্রেয়া পাণ্ডে। তার আগে বিধানসভায় প্রয়াত সাধন পাণ্ডেকে শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মরদেহে মাল্যদান করেন বিরোধী দলের নেতারাও।
সোমবার দুপুর ১২টা নাগাদ রাজ্যের বর্ষীয়ান বিধায়ক তথা মন্ত্রী সাধন পাণ্ডের দেহ নিয়ে আসা হয় বিধানসভায়। সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানান সহকর্মী, নেতা, মন্ত্রীরা। হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায়। মেয়ে শ্রেয়া পাণ্ডের প্রতিও সহানুভূতি জানান তিনি। বাবার প্রয়াণে কান্নায় ভেঙে পড়েন শ্রেয়া। বিধানসভায় উপস্থিত হয়েছিলেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল, খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষরা। সাধন পাণ্ডের মরদেহে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন তাঁরা। বিধানসভা থেকে মন্ত্রীর মরদেহ নিয়ে যাওয়া হয় নিমতলা শ্মশানে। যেখানে উপস্থিত হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই গান স্যালুটের মধ্যে দিয়ে শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর।
দীর্ঘ লড়াইয়ের পর রবিবার সকালে মুম্বইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাধন পাণ্ডে। গতকাল রাতেই তাঁর দেহ নিয়ে আসা হয় কলকাতায়। রাতে পিস ওয়ার্ল্ডে থাকার পর এদিন সকালে উত্তর কলকাতার বাসভবনে নিয়ে যাওয়া হয় তাঁর নশ্বর দেহ। বিধানসভায় বর্ষীয়ান মন্ত্রীকে শ্রদ্ধা জানান রাজনৈতিক ব্যক্তিত্বরা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…