খবর লাইভ: ছাত্রনেতা আনিস খান (Anis Khan) হত্যাকাণ্ডে এখনও ফুঁসছে আমতা। এই ঘটনায় হস্তক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়ের মাধ্যমে আনিসের বাবাকে বার্তা পাঠান মুখ্যমন্ত্রী। সোমবার দুপুর তিনটে নাগাদ নবান্নে মুখ্যমন্ত্রী সময় দিয়েছেন তাঁদের।
এদিন সকালে নিহত ছাত্রনেতা আনিসের পরিবারের সঙ্গে দেখা করতে যান পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়, সাংসদ সাজদা আহমেদ এবং বিধায়ক সুকান্ত পাল। আনিসের বাবা এবং দাদার সঙ্গে কথা বলেন তাঁরা। মন্ত্রী পুলক রায়ের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের নবান্নে ডেকে পাঠান। দুপুর তিনটে নাগাদ সময় দিয়েছেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। নিহতের বাবা সালাম খান যদিও দেখা করতে যাবেন বলেই জানান। তবে নিহতের দাদার গলায় অন্য সুর। তিনি বলেন, “বাবা অসুস্থ। হাই প্রেশার, সুগারের সমস্যা রয়েছে। চিকিৎসককে ডেকে পাঠানো হয়েছে। তিনি দেখুন। তারপর যাবেন কিনা সিদ্ধান্ত নেব।” তিনি আরও জানান, “দিদির উপর ভরসা রয়েছে। পুলিশের উপর নেই।”
এদিকে, মন্ত্রী পুলক রায়কে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারীদের দাবি, হত্যাকাণ্ড ঘটে গত শুক্রবার রাতে। সোমবার সকাল পর্যন্ত কেন কাউকে গ্রেপ্তার করা হল না, সেই প্রশ্নও তোলেন তাঁরা। বিক্ষোভকারীদের সঙ্গে কথাও বলেন মন্ত্রী। নিহত ছাত্রনেতার পরিবারের পাশে রাজ্য সরকার রয়েছে বলেই আশ্বাস দেন তিনি। মৃত্যু নিয়ে অযথা রাজনীতি না করার বার্তা দেন মন্ত্রী। আনিস খানের পরিবার সুবিচার পাবেন বলেও আশ্বাস দেন পুলক রায়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…