খবর লাইভ: “ঠিকাদার লাগিয়ে রাজনৈতিক দল চলে না।” পুরভোটে নির্দল প্রার্থী নিয়ে I-PAC কে ফের তোপ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। সোমবার তিনি বলেন, “বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর ঠিক করার সময় আমাদের সঙ্গে আলোচনা করা হয়নি। সেই মেম্বারদের ৫০ শতাংশ নির্দল প্রার্থী হয়ে তৃণমূলের সঙ্গে লড়ছে। সেই সময় মমতাদি, সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়রা দেখলে এমনটা ঘটত না।”
দলীয় প্রার্থীর হয়ে প্রচারে নেমে শ্রীরামপুরে প্রশান্ত কিশোরের সংস্থাকে নিশানা করে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্বভাবসিদ্ধ চাঁচাছোলা ভঙ্গিমায় প্রশ্ন তুললেন। তিনি বলেন, “আজ আইপ্যাকের লোক কোথায়? আইপ্যাকের লোক কোথায়? … জেতানোর জন্য নামুক, আইপ্যাক কোথায়? বাজারে তো আমাকেই হাঁটতে হচ্ছে, খাটতে হচ্ছে।”




