Sports

ইডেনে টি২০ সিরিজে পোলার্ডদের হোয়াইটওয়াশ রোহিতদের

0
(0)

খবর লাইভ: এক দিনের সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজেও ওয়েস্ট ইন্ডিজকে চুনকাম করল ভারত। রোহিত শর্মার দল রবিবার জিতল ১৭ রানে। সেই সঙ্গে ICC-এর টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে চলে এল ভারত। ব্যাটে মূল্যবান ৩৫ রান, বল হাতে মোক্ষম সময়ে দু’টি উইকেট নিয়ে রবিবারের ইডেন গার্ডেন্স মাতিয়ে দেন বেঙ্কটেশ আয়ার।

৯৩ রানে চার উইকেট পড়ে যাওয়ার পর শুরু হয় সূর্যকুমার এবং বেঙ্কটেশের তাণ্ডব। ১৫ ওভারে এক সময় ভারতের স্কোর ছিল ৯৮। মনে করা হয়েছিল, ১৪০-১৪৫-এর বেশি উঠবে না। কিন্তু সব হিসেব বদলে দিলেন এই দুই ব্যাটার। শেষ পাঁচ ওভারে ৮৬ রান তোলে ভারত। অর্ধশতরান করে নেন সূর্যকুমার। বেঙ্কটেশ অপরাজিত থাকেন ৩৫ রানে।

ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে প্রথম ওভারেই কাইল মেয়ার্সকে ফিরিয়ে ধাক্কাটা দিয়েছিলেন দীপক চাহার। নিজের দ্বিতীয় ওভারে এসে তুলে নিলেন শে হোপকেও। ৩ ওভারেই ২ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ তখন কিছুটা চাপে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ক্যারিবিয়ান ব্যাটিং ব্রিগেড ১৬৭ রান করে। সেইসঙ্গে ভারত ১৭ রানে জয়লাভ করে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *