‘সাংবিধানিক অচলাবস্থা আসতে পারে, রাজভবনে আসুন’; মমতাকে রাজভবনে আমন্ত্রণ ধনখড়ের

খবর লাইভ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে আসার আহ্বান জানালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে এই প্রস্তাব দিয়েছেন তিনি। চিঠি দেওয়ার কথা টুইট করে জানিয়েছেন রাজ্যপাল। চিঠিতে রাজ্যপাল লিখেছেন, ‘আগামী সপ্তাহে আপনার সুবিধামতো যে কোনও সময় রাজভবনে আসুন।’

সেই চিঠিতে রাজ্যপাল দাবি করেছেন, দীর্ঘ দিন পরেও বিভিন্ন বিষয়ে তোলা একাধিক বৈধ প্রশ্নের জবাব মিলছে না। বেশ কিছু বিষয়ে অবিলম্বে আলোচনা দরকার। রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে লিখেছেন, ‘আপনার অবস্থানের জন্য গণতন্ত্র ও সংবিধানকে সুরক্ষিত রাখতে আমার উদ্যোগ ব্যর্থ হচ্ছে। যা সাংবিধানিক অচলাবস্থার পথে নিয়ে যেতে পারে।’

মুখ্যমন্ত্রীকে চিঠি লেখার কথা টুইটারে দেওয়ার মধ্যে রাজনীতির গন্ধ পাচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল মুখপাত্র তথা রাজ্য সম্পাদক কুণাল ঘোষের দাবি, সদিচ্ছার অভাব আছে বলেই চিঠি লিখে টুইটারে দিয়ে প্ররোচনার রাজনীতি করতে হচ্ছে রাজ্যপালকে। যদিও রাজ্যপালের আহ্বানে মুখ্যমন্ত্রীর সাড়া দেওয়া উচিত বলে মনে করছেন রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago