খবর লাইভ: পুরভোটের মুখে তৃণমূল নেতার গাড়ি লক্ষ্য করে বোমাবাজি, চলল গুলি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার নৈহাটির শিবদাসপুর এলাকায়। রাজনৈতিক কারণেই এই হামলা কিনা তা এখনও স্পষ্ট নয়। অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, তৃণমূল নেতা রানা দাশগুপ্ত বুধবার রাতে নৈহাটির শিবদাসপুর এলাকা হয়ে বাড়ি ফিরছিলেন। পেপার মিলের সামনে তাঁর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। তৃণমূল নেতার দাবি, প্রথমেই তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে দুষ্কৃতীরা। একাধিক গুলি লাগে গাড়ির জানলার কাচে, চাকায়। এরপর তৃণমূল নেতার গাড়ি লক্ষ্য করে বোমাবাজিও করা হয় বলে খবর। কোনওক্রমে গাড়ি নিয়ে এলাকা ছাড়েন রানা।
ঘটনার খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে যান বীজপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও বারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। ঘটনাস্থল খতিয়ে দেখেন তাঁরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, রাজনৈতিক কারণেই এই ঘটনা। যদিও কারণ নিয়ে নিশ্চিত নয় পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…