খবর লাইভ: এবার ১২ থেকে ১৫ বছর বয়সীদের জন্য Corbevax টিকা চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি এমনই ইঙ্গিত পাওয়া গেছে। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই আরও জোরাল করতে এই টিকাকরণ বলে জানা গেছে।
Corbevax টিকা ব্যবহারের সুপারিশ করেছে DCGI-এর সাবজেক্ট এক্সপার্ট কমিটি। বায়োলজিকাল-ই-র এই টিকা ব্যবহারের ছাড়পত্র দেওয়ার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি DCGI। তবে সূত্রের খবর, অনুমোদন খুব শীঘ্রই এসে যাবে। কারণ, দেশে ১২ থেকে ১৫ বছর বয়সীদের টিকাকরণ খুব তাড়াতাড়ি চালু করতে চায় কেন্দ্র।
সূত্রের খবর, ফেব্রুয়ারি মাসের শেষেই কেন্দ্রের হাতে আসতে পারে ৫ কোটি Corbevax টিকা। উল্লেখ্য, কিছুদিন আগেই নীতি আয়োগের সদস্য ডা: ভি কে পাল জানিয়েছিলেন, কোভিড টিকাকরণে ছোটদের অন্তর্ভুক্তির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। Corbevax অনুমোদন পেলেই ভারতে ১২ থেকে ১৫ বছর বয়সীদের টিকাকরণ শুরু হয়ে যাবে। পুরোপুরিভাবে ভারতে তৈরি হয়েছে এই টিকা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…