খবর লাইভ: “জীবনের শেষ বয়সে এসে সন্ধ্যা দি একটা ধাক্কা খেয়েছেন। তিনি অসম্মানিত বোধ করেছেন। আমরা তাঁর জন্য ব্যথিত, শোকাহত, মর্মাহত।” কোচবিহারে বীর চিলা রায়ের ৫১২ তম জন্ম দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণের প্রসঙ্গ তোলেন মমতা।
মুখ্যমন্ত্রী বলেন, “সন্ধ্যা দি আমার খুব পছন্দের মানুষ। খুব প্রিয় মানুষ। ওঁকে ভারতরত্ন বললে ভুল হবে না। হয়ত জীবনে কিছুই পায়নি। কিন্তু, মানুষের যে ভালোবাসা তা কখনও একটা পদ্মশ্রী বা একটা হতশ্রীতে শেষ হয় না। পদ্মশ্রী বরাবরই সম্মানের। কিন্তু, তার উপরেও দু’ তিনটি পুরস্কার রয়েছে। সেই অ্যাওয়ার্ডগুলি তাঁর অনেকদিন আগে প্রাপ্য ছিল। আজকে সেসব তাঁর পাওয়ার কথা নয়।”
এদিন বাপ্পি লাহিড়ী প্রয়াণেও তিনি যে মর্মাহত তাও জানান মুখ্যমন্ত্রী। মমতা বলেন, “বাপ্পি দাও মারা গিয়েছেন। তাঁর অনেক হিন্দি গান আপনারা জানেন। অনেক বাংলা গানও রয়েছে। বলিউড থেকে টলিউড সবজায়গায় কাজ করেছেন তিনি। সংগীত জগতের অপূরণীয় ক্ষতি হল সন্ধ্যা দি এবং বাপ্পি লাহিড়ী চলে যাওয়ায়। বাপ্পি লাহিড়ী মুম্বইয়ে মারা গিয়েছেন। হয়ত ওখানেই তাঁর শেষ কাজ হবে।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…