Categories: Special NewsSports

শ্রেয়স আইয়ারকে নতুন অধিনায়ক করল Kolkata Knight Riders

খবর লাইভ: আগামী IPL-2022 মরশুমে দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা করল Kolkata Knight Riders। নাইটদের নতুন অধিনায়ক হতে চলেছেন শ্রেয়স আইয়ার। এর আগে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) অধিনায়কত্ব করেছেন শ্রেয়স। দিল্লির অধিনায়ক হিসাবে তাঁর রেকর্ড খুব খারাপ নয়। দু’বার দিল্লিকে শেষ চারে তুলেছিলেন তিনি।

গত মরশুমের অধিনায়ক ইয়ন মর্গ্যানকে এবছর দলে রাখেনি নাইট ম্যানেজমেন্ট। নিলামেও মর্গ্যানের জন্য বিড করেনি KKR। সুতরাং এবার নাইটরা যে নতুন অধিনায়ক পেতে চলেছে এটা নিশ্চিত ছিল। জল্পনা ছিল শ্রেয়স আইয়ারকে দলে নেওয়া হতে পারে। সেই মতো নিলামের আগেই নাকি তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল KKR টিম ম্যানেজমেন্ট।

জল্পনা অনুযায়ী নিলামে অন্যদের পিছনে ফেলে শ্রেয়সকে ১২ কোটি ২৫ লক্ষ টাকায় কিনে নেয় নাইটরা। তখন অনেকটাই নিশ্চিত হয়ে যায় আসন্ন মরশুমে শ্রেয়সের হাতেই দল পরিচালনার ব্যাটন তুলে দেওয়া হতে পারে। যদিও পাশাপাশি প্যাট কামিন্সের নামও হালকা শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত শ্রেয়সের ওপরেই ভরসা রাখেন ভেঙ্কি মাইসোররা।

শ্রেয়স আইয়ার অধিনায়ক হওয়ায় এটা পরিষ্কার নাইট ম্যানেজমেন্ট তাঁকে দীর্ঘস্থায়ী অধিনায়ক হিসেবে ভাবছে। আগামী কয়েক মরশুমে তাঁকে ঘিরেই দল তৈরির পরিকল্পনা করছে KKR। এখন দেখার বেগুনি জার্সি গায়ে শ্রেয়স কতটা সফল হন।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago