অসামাজিক কাজে অভিযুক্ত গোলাম নবী

খবর লাইভ: পঞ্চায়েতের ভিতর প্রধানকে হেনস্থা করার পরেও সংশোধন হয়নি গোলাম নবী। এবার তাঁর বিরুদ্ধে বিজেপির দুই কর্মীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল। গত সোমবার রাতে ঘটনাটি ঘটেছে হুগলির পুরশুড়া বিধানসভার বালিপুর পঞ্চায়েত এলাকায়।

বালিপুর গ্রামের বাসিন্দা শ্রীকান্ত সামুই ও বসন্ত সামুই নামে দুই ভাই আগে তৃণমূল করলেও স্থানীয় কিছু তৃণমূল নেতার দুর্নীতির কারণে পরে বিজেপিতে যোগ দেন। বালিপুর পঞ্চায়েতে এমনিতেই বিজেপির প্রভাব রয়েছে। এবারের বিধানসভা ভোটে ওই পঞ্চায়েতে বিজেপির থেকে তৃণমূল অনেকটাই কম ভোট পেয়েছে। মূলত নবীদের লাগামহীন দুর্নীতির কারণেই এলাকার মানুষজন তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন বলে অভিযোগ। সম্প্রতি ওই পঞ্চায়েতের একাধিক গ্রাম সদস্য নবীদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। যার ফলস্বরূপ পঞ্চায়েতের প্রধানকেও হেনস্থা হতে হয় নবীর দ্বারা। তার পরেও অবশ্য সংশোধন হননি বালিপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য গোলাম নবী।

গত সোমবার রাতে বিজেপির দুই সক্রিয় কর্মী শ্রীকান্ত ও বসন্তর উপর চড়াও হন নবী ও তাঁর দলবল। বালিপুর বাজারে বসন্তর দোকান ভাঙার চেষ্টা হয়। অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হলে প্রাণে বাঁচতে বসন্ত এবং শ্রীকান্ত বালিপুর বাজারের কাছ থেকে অন্যত্র চলে যান। এলাকার লোকজন অভিযোগ করেছেন, যাঁরা আক্রমণকারী ছিলেন তাঁদের সকলেই অন্য সম্প্রদায়ের হওয়ায় সাম্প্রদায়িক অশান্তি তৈরি হয়। শ্রীকান্ত বলেন, আমার ভাইয়ের দোকান ভাঙার চেষ্টা করেছিলেন নবী ও তাঁর লোকজন। আমাদের খুন করার হুমকি দেওয়া হয়। পালিয়ে অন্যত্র চলে না গেলে হয়তো প্রাণেই মেরে ফেলতো।
নবী অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago