খবর লাইভ: ক্রমশ যুদ্ধের মেঘ ঘনাচ্ছে ইউক্রেনের আকাশে। রুশ-মার্কিন প্রেসিডেন্টের দীর্ঘ ফোনে আলোচনার পরেও যা নিয়ে সমাধান সূত্র মেলেনি। হুমকি-পাল্টা হুমকি অব্যাহত রয়েছে। এরইমধ্যে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের কড়া বার্তা সামনে এসেছে। শনিবার রাতে তিনি বলেন, ‘রাশিয়া আর এক ইঞ্চি এগোলেও যোগ্য জবাব দেবে আমেরিকা ও তাঁর সঙ্গীরা।’ ফলে আন্তর্জাতিক মহলের আশঙ্কা, তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা জোরাল হচ্ছে।
হোয়াইট হাউসের তরফে টুইটারে জানানো হয়েছে, ‘ইউক্রেনে রুশ আগ্রাসনের সামান্য চিহ্ন দেখতে পেলেই যোগ্য জবাব দেবে আমেরিকা ও তার সঙ্গীরা। চরম মূল্য চোকাতে হবে রাশিয়াকে।’ সেক্ষেত্রে মস্কোর উপর পশ্চিমী দুনিয়া নিষেধাজ্ঞা চাপাতে পারে বলে ওয়াকিবহাল মহলের আশঙ্কা। আর সেটা হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে।
এদিকে রাশিয়ার দাবি, বিশ্বজুড়ে রাশিয়ার বিরুদ্ধে প্রচার চালানো হচ্ছে। ইউক্রেনে তাদের আগ্রাসনের কোনও পরিকল্পনা নেই। এ বিষয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর সঙ্গে ভ্লাদিমির পুতিনের ৪০ মিনিট কথাও হয়েছে।
প্রসঙ্গত, ইতিমধ্যেই ইউক্রেন সীমান্ত জুড়ে মোতায়েন করা হয়েছে বহু রুশ সেনা। ইউক্রেনকে কেন্দ্র করে আমেরিকা-রাশিয়ার মতো যুযুধান দু’পক্ষ পরস্পরের বিরুদ্ধে অস্ত্রে শান দিতে নেমে পড়েছে। যদিও আমেরিকা এখনই সেনা পাঠাবে না বলে জানিয়ে দিয়েছে। তবে পরিস্থিতির দিকে কড়া নজর রেখে চলেছে ওয়াশিংটন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…