International Special News Special Reports

বেজায় চটেছে মস্কো, তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি

0
(0)

খবর লাইভ  : আমেরিকা-সহ নেটোভুক্ত দেশগুলি যে ভাবে রাশিয়ার চোখরাঙানি উপেক্ষা করে ইউক্রেনকে যুদ্ধবিমান ও সমরাস্ত্র পাঠানো শুরু করেছে, তাতে বেজায় চটেছে মস্কো। গত কাল একটি রুশ সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে লাভরভ বলেন, ‘‘রাশিয়াকে নিশানা করতেই ওই সমস্ত অস্ত্র পাঠানো হচ্ছে। মোদ্দা কথা, রাশিয়ার সঙ্গে ছায়াযুদ্ধ শুরু করে দিয়েছে নেটোবাহিনী। আর যুদ্ধ মানে যুদ্ধই।’’

তৃতীয় বিশ্বযুদ্ধ বাধার আশঙ্কা প্রকাশ করেছেন লাভরভ। তিনি বলেন, ‘‘পরিস্থিতি গুরুতর হচ্ছে। তা কোনও মতে আর অস্বীকার করা যায় না।’’ পাশাপাশি একের পর এক শান্তি বৈঠক ব্যর্থ হওয়ার দায় কিভের উপরেই চাপিয়েছেন রুশ বিদেশমন্ত্রী।

আজ বুধবার আমেরিকার নেতৃত্বে ৪০টিরও বেশি দেশের মধ্যে নিরাপত্তা বৈঠক হওয়ার কথা। যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে দেশগুলির নিরাপত্তা কী ভাবে আরও জোরদার করা যায় সেটাই আলোচনার মূল বিষয়। পাশাপাশি, ইউক্রেনকে আরও সামরিক সাহায্য পাঠানোর বিষয়টিও বৈঠকে সমান গুরুত্ব পাচ্ছে। বৈঠকে যোগ দিয়েছে নরওয়ে, সুইডেনের মতো আপাত নিরপেক্ষ দেশগুলিও।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *