খবর লাইভ: দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা আরও কমল দেশে। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ৮৭৭ জন। শনিবার আক্রান্ত হয়েছিলেন ৫০ হাজার ৪০৭ জন। শুক্রবার আক্রান্তের সংখ্যা ছিল ৫৮ হাজার ৭৭। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৮৪ জনের। কমেছে সংক্রমণের হারও। রবিবার দেশে করোনা সংক্রমণের হার ৩.১৭ শতাংশ।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দৈনিক করোনা পরিসংখ্যান বলছে, দেশে গত ২৪ ঘণ্টায় এক লক্ষ ১৭ হাজার ৫৯১ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬৮৪ জনের। তার মধ্যে কেরলেই মৃত্যু হয়েছে ৪২৭ জনের। স্বাস্থ্য মন্ত্রক থেকে জানানো হয়েছে, কেরলে আগে করোনায় অনথিভুক্ত মৃত্যু দৈনিক মৃতের সংখ্যায় যুক্ত হয়েছে, ফলে সব মিলিয়ে বেড়ে গিয়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় ১৪ লক্ষ ১৫ হাজার ২৭৯টি করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে এবং ৪৯ লক্ষ ১৬ হাজার ৮০১টি করোনার টিকা দেওয়া হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…