খবর লাইভ: ফের বিয়ে করলেন মদন মিত্র। পাত্রী তাঁর স্ত্রী অর্চনা মিত্র। শনিবার কালীঘাটে একটি বেসরকারি সংস্থার অনুষ্ঠানে নিজের স্ত্রী অর্চনাকে ফের বিয়ে করলেন মদন মিত্র।
কামারহাটির বিধায়ক আগেই জানিয়েছিলেন, দ্বিতীয় বার বিয়ে করতে চলেছেন তিনি। একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত রহস্য বজায় রেখেছিলেন মদন দা। তবে পাত্রীর নাম প্রকাশ্যে জানাতে চাননি তিনি। ছাদনাতলায় বরবেশী মদনের সামনে পানপাতা সরিয়ে কনে মুখ দেখাতেই পরিষ্কার হয়ে যায় সবকিছু। দেখা যায়, নিজের স্ত্রী অর্চনাকেই ফের বিয়ে করেছেন তিনি।
ঠাকুমা ও ঠাকুরদাদার এমন অভিনব বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন মদনের বছর ছয়েকের নাতি মহারূপ। নিজের অর্ধাঙ্গিনীর সঙ্গে দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসে মদন দা জানান, “অনেক বছর আগে বিয়ে করেছি। আবারও নিজের জীবনসঙ্গীর সঙ্গে বিয়ে করার সুযোগ দেওয়ার জন্য অনুষ্ঠানের উদ্যোক্তাদের ধন্যবাদ জানাচ্ছি। ৪০ বছর আগে অর্চনার সঙ্গে ঘর বেঁধে ছিলাম। অনেক কিছুই বিস্মৃত হয়ে গিয়েছিল আজ আবার নতুন করে বিয়ে করে সেই সব দিন মনে পড়ে যাচ্ছে।”
এই বিয়েটা ছিল আসলে একটি প্রোমোশনাল ইভেন্টের অংশ। শনিবার বিয়ে উপলক্ষে শো-রুমে গিয়ে লাখ টাকার লাল রঙের পাঞ্জাবির সঙ্গে ঘিয়ে রঙের ধুতি কিনেছিলেন প্রাক্তন পরিবহণ মন্ত্রী। নববধূর জন্য কিনেছিলেন লাল বেনারসিও। সেই মহার্ঘ পোশাক পরেই বিয়ে হল মদন-অর্চনার।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…