খবর লাইভ : একদিকে তালেবান বিদ্রোহীরা একের পর এক এলাকা দখল করছে। এরইমধ্যে আফগানিস্তান সেনাবাহিনীর প্রধানকে পরিবর্তন করা হয়েছে। সেনাপ্রধান ওয়ালি মোহাম্মদ আহমেদজাই জুন মাসে সেনাপ্রধানের দায়িত্ব নিয়েছিলেন। নতুন সেনাপ্রধান হিসেবে হাইবাতুল্লাহ আলিজাইকে দায়িত্ব দেওয়া হয়েছে।
দেশটির ৩৪টি প্রাদেশিক রাজধানীর অন্তত ৯টি দখল করে নিয়েছে তালিবানরা। বুধবারেও কান্দাহার এবং গজনি শহরে আফগান সেনার সঙ্গে তালিবানদের যুদ্ধ হয়েছে বলে খবর পাওয়া গেছে।
তালিবানদের বিভিন্ন এলাকায় দখল করে নেওয়া অব্যাহত থাকায় আফগানিস্তানে যে হিংসা বাড়ছে, সেটি সামাল দেওয়ার চ্যালেঞ্জ থাকবে নতুন সেনাপ্রধান হাইবাতুল্লাহ আলিজাইয়ের সামনে। এর আগে তিনি আফগান ন্যাশনাল আর্মি কমান্ডোর কমান্ডার হিসেবে কাজ করেছিলেন। পাশাপাশি, মাইওয়ান্ড সেনাবাহিনীর কমান্ডার সামি সাদাতকে আফগান ন্যাশনাল আর্মি কমান্ডোর কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
২০ বছরের সেনা কার্যক্রম শেষে গত মাসে আফগানিস্তান থেকে মার্কিন ও অন্যান্য বিদেশি বাহিনীর প্রায় সব সেনা সদস্য প্রত্যাহার করে নেওয়া হয়। আর এরপরই শুরু হয় তালিবানদের দৌরাত্ম্য। রাষ্ট্রসংঘের হিসেব অনুযায়ী, শুধু গত মাসেই আফগানিস্তানে এক হাজারের বেশি সাধারণ নাগরিক মারা গেছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…