খবর লাইভ : স্বস্তি স্থায়ী হল না বেশিক্ষণ। ফের বৃদ্ধি পেতে শুরু করেছে দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার তা ফের পেরিয়ে গিয়েছে ৪০ হাজারের গণ্ডি। যা কিনা নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। মঙ্গলবারই দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাটা নেমে এসেছিল ২৮ হাজারে। যা কিনা গত চার মাসের মধ্যে ছিল সর্বনিম্ন। যা স্বস্তি দিয়েছিল স্বাস্থ্যমন্ত্রককে।
কেরল এবং মহারাষ্ট্রের সংক্রমণ বৃদ্ধিই স্বাস্থ্য মন্ত্রকের চিন্তার অন্যতম কারণ। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে ফের ৬ হাজারের কাছাকাছি মানুষ আক্রান্ত হয়েছেন। আর কেরল নতুন একটি পরিসংখ্যান প্রকাশ করেছে যা ভয়াবহ। সেরাজ্যের সরকার জানিয়েছে কেরলে দ্বিতীয়বার করোনা আক্রান্তের সংখ্যা ৪০ হাজার পেরিয়ে গিয়েছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৪১ হাজার ১৯৫ জন Coronavirus আক্রান্ত হয়েছেন। একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৪৯০ জন। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লক্ষ ২৯ হাজার ৬৬৯ জন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…