Parliament
খবর লাইভ : বুধবারই শেষ হয়ে যাচ্ছে লোকসভার বাদল অধিবেশন। এদিন জানিয়ে দিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। লোকসভায় তৃণমূলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তিনি একথা জানিয়েছেন। তবে রাজ্যসভার অধিবেশনও বুধবারই শেষ হয়ে যাবে কিনা তা এখনও জানা যায়নি। রাজ্যসভায় বিরোধীদের আচরণে ক্ষুন্ন হয়ে কেঁদেই ফেলেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু।
১৩ আগস্ট পর্যন্ত অধিবেশন চলার কথা থাকলেও শেষ পর্যন্ত দু’দিন আগেই লোকসভার বাদল অধিবেশনে শেষ করা হচ্ছে। স্পিকার জানিয়েছেন, পেগাসাস ইস্যুতে বিরোধীদের প্রতিবাদে সংসদের অধিবেশনের কাজ ব্যাহত হচ্ছে। সেই কারণেই শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের আগেই অধিবেশন শেষ করার সিদ্ধান্ত নিতে চলেছেন স্পিকার।
তবে স্পিকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিরোধীরা। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সরকারের অনড় মনোভাবের জন্যই সংসদে পেগাসাস নিয়ে আলোচনা হয়নি। এই পরিস্থিতিতে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করার সিদ্ধান্ত সঠিক।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…