খবর লাইভ : বার্সিলোনার বিখ্যাত ১০ নম্বর জার্সি এখন অতীত লিওনেল মেসির জীবনে। নতুন ক্লাবে ৩০ নম্বর জার্সি পরে খেলবেন মেসি। যদিও সতীর্থ নেইমার নিজের ১০ নম্বর ছেড়ে দিতে চেয়েছিলে মেসিকে সম্মান জানানোর জন্য। কিন্তু, তাতে রাজি হননি আর্জেন্টাইন মহাতারকা।
বুধবার ক্লাবের মেডিক্যাল রুমে শারীরিক পরীক্ষা করান লিওনেল মেসি। ইয়ো ইয়ো টেস্ট এবং বিপ টেস্ট সফল হয়েছে তাঁর। ডাক্তাররা জানিয়েছেন মেসি সম্পূর্ণ ফিট এবং চোটমুক্ত আর্জেন্টাইন তারকা।
মেডিক্যাল পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর ক্লাবের নতুন অ্যাপারেল গায়ে ভিকট্রি চিহ্ন দেখান প্রাক্তন বার্সেলোনা সুপারস্টার। জানিয়ে দেন পুরনো সতীর্থ নেইমার এবং অ্যাঞ্জেল ডি মারিয়ার পাশে খেলার জন্য মুখিয়ে আছেন এক্স এল এম টেন।
পিএসজি প্রেসিডেন্ট নাসির আল খেলাফির সঙ্গে চুক্তি সই করেন আর্জেন্টাইন তারকা। বার্ষিক আয় ভারতীয় মুদ্রায় ২৫৭ কোটি টাকায় চুক্তি হয় দু বছরের জন্য। পরে বাড়ানো হতে পারে। প্যারিস সাঁ জাঁ-এর নতুন সুপারস্টারকে বরণ করে নিতে রীতিমতো উৎসব শুরু হয়ে গেছে প্যারিসে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…