খবর লাইভ : বড়সড় বিপর্যয়ের আশঙ্কা ভারতের উপকূলবর্তী শহরগুলিতে। সতর্কবার্তা দিল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বলা হয়েছে, এই শতকের শেষে দেশের মুম্বই, চেন্নাই, কোচি এবং বিশাখাপত্তনম-সহ ১২ উপকূলীয় শহর তিন ফুট জলের তলায় চলে যেতে পারে।
ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি)-র রিপোর্টকে ব্যাখ্যা করে নাসা জানিয়েছে, দেশের ১২টি এমন শহর রয়েছে, যেখানে আবহাওয়ার দ্রুত পরিবর্তন এবং সমুদ্রের জলস্তর বাড়ার প্রবল আশঙ্কা তৈরি হচ্ছে। এরমধ্যে কলকাতার খিদিরপুরও রয়েছে।
আইপিসিসি-র রিপোর্ট বলছে, গোটা বিশ্বের তুলনায় এশিয়া মহাদেশে সমুদ্রের জলস্তর দ্রুত হারে বাড়ছে। আগে যেখানে ১০০ বছরে জলস্তরের যে পরিবর্তন দেখা যেত, সেখানে প্রতি ৬-৯ বছরের মধ্যে সেই পরিবর্তন হতে পারে। ২০০৬-১৮ সালের মধ্যে সমুদ্রের জলস্তর নিয়ে যে সমীক্ষা করা হয়েছে তাতে দেখা গিয়েছে, গোটা বিশ্বে প্রতি বছর জলস্তরের গড় বৃদ্ধি হয়েছে ৩.৭ মিলিমিটার।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…