খবর লাইভ : করোনা সংক্রমণ রুখতে ককটেল ভ্যাকসিনের কার্যকারিতা পরীক্ষায় পরীক্ষামূলক প্রয়োগে সায় দিল কেন্দ্র। সূত্রের খবর, টিকাকরণে ব্যবহৃত কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনের ককটেল পরীক্ষায় অনুমতি মিলেছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (DCGI)-এর।
এর আগে, টিকার ককটেল নিয়ে ষাটোর্ধ্ব ১৮ জনের উপর পরীক্ষা চালায় ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (ICMR)। পরীক্ষা শেষ করে আইসিএমআর জানায়, দুই ভিন্ন টিকার প্রয়োগ শুধু নিরাপদই নয়, এতে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। তবে এ নিয়ে আরও গবেষণার প্রয়োজন বলেও জানায় তারা। তবে GCGI-এর পরীক্ষা ICMR-এর থেকে একেবারেই আলাদা হতে চলেছে।
ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজে স্বেচ্ছাসেবকদের শরীরে এই ককটেল পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করে দেখা হবে, তা কোভিডকে ঠেকাতে সক্ষম কি না।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…