সেক্টর ফাইভে জোড়া ভুয়ো কল সেন্টারের হদিশ, গ্রেফতার ৯

খবর লাইভ : সেক্টর ফাইভে জোড়া ভুয়ো কল সেন্টারের রমরমা ব্যবসা। বিধাননগর সাইবার ক্রাইম ও গোয়েন্দা কর্তাদের অভিযানে ভুয়ো কল সেন্টার চালানোর অভিযোগে গ্রেফতার করা হল মোট ৯ জনকে।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই ভুয়ো কল সেন্টার দুটিতে VOIP( Voice Over Internet Protocol)-এর মাধ্যমে দেশে বিদেশে বিভিন্ন লোককে ফোন করা হত। কখনও লটারি জেতার লোভনীয় টোপ, আবার কখনও অনলাইনে টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার নামে প্রতারণা করে মোটা টাকা হাতিয়ে নেওয়া হত।

গোপন সূত্রে খবর পেয়ে বিধাননগর পুলিশের সাইবার থানা এবং গোয়েন্দা বিভাগের দুটি দল যৌথ ভাবে অভিযান চালায় সেক্টর -৫-এর অফিসে। প্রথমে হানা দেওয়া হয় অফিস বিল্ডিংয়ের তিনতলায়। যেখানে প্রায় ৫০টা কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী।

বৈধ কাগজপত্র কিছুই দেখাতে পারেনি ভুয়ো কল সেন্টারের মালিক। সংস্থার তথাকথিত ‘ডিরেক্টর’ সহ গ্রেফতার করা হয় তাঁর চার প্রধান সাকরেদকে। ঘটনাস্থল থেকে উদ্ধার দশটি মোবাইল ফোন, তিনটি হার্ডডিস্ক, ছয়টি ATM Card ,এবং অন্যান্য আনুষঙ্গিক যন্ত্রাদি।

পরের অভিযান একই অফিস বিল্ডিংয়ের আটতলায়। সেখান থেকেও গ্রেফতার করা হয় চারকে। উদ্ধার হয় পনেরোটি মোবাইল ফোন সহ একাধিক হার্ডডিস্ক ও ATM Card।

সিল করে দেওয়া হয়েছে Ms Nafsara Infotech এবং Tej Infotech নামে দুটি ভুয়ো কল সেন্টারই। পূর্ণাঙ্গ তদন্ত চলছে। দোষীরা সকলেই উপযুক্ত শাস্তি পাবে বলে জানিয়েছে বিধাননগর পুলিশ।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago