Categories: NationalSpecial News

সংসদের কাচের দরজা ভাঙার অভিযোগ তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষের বিরুদ্ধে

খবর লাইভ : তৃণমূলের ছয় সাংসদকে সাসপেন্ড করাকে ঘিরে গতকাল থেকেই উত্তপ্ত সংসদ। এবার সাসপেন্ডেড সাংসদ অর্পিতা ঘোষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠল। সংসদের কাচের দরজা ভাঙার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এমনকী এক নিরাপত্তারক্ষীও আঘাত পান বলে অভিযোগ করা হয়েছে। সাসপেনশনের প্রতিবাদে সংসদের লবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন সাসপেন্ডেড সাংসদরা। সে সময়ই কাচের দরজা ভাঙা হয় বলে অভিযোগ।

যদিও এখনও পর্যন্ত অর্পিতা ঘোষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গোটা ঘটনায় তৃণমূলকে তোপ মুক্তার আব্বাস নকভির। বলেন,’সংসদে হিংসার রাজনীতি আমদানি করছে তৃণমূল।’ পাল্টা বিজেপিকে নিশানা করেছে তৃণমূলও।

এই ঘটনায় তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন একটি ভিডিয়ো টুইট করে লিখেছেন, ‘৪ অগাস্টের ঘটনা। সকাল ১১টা ১০ মিনিটে পেগাসাস নিয়ে আলোচনা করতে অস্বীকার করে কেন্দ্র। ১১টা ১৩ মিনিটে ৬ সাংসদকে সাসপেন্ড করা হয়। অধিবেশন মুলতুবির পর ৩টে ৩৫ মিনিট নাগাদ তিন তৃণমূল সাংসদকে সংসদে ঢুকতে বাধা দেন মার্শালরা…এটা গণতন্ত্র?’ তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের অভিযোগ, তৃণমূল সাংসদদেরই হেনস্থা করা হয়েছে। এখন এসব ‘আষাঢ়ে গল্প বলা হচ্ছে’।

বুধবার রাজ্যসভার ওয়েলে নেমে বিক্ষোভের জেরে সাসপেন্ড করা হয় তৃণমূলের ছয় সাংসদকে। এরা হলেন দোলা সেন, মহম্মদ নাদিমুল হক, আবির রঞ্জন বিশ্বাস, শান্তা ছেত্রী, অর্পিতা ঘোষ এবং মৌসম নূর।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago