ভ্যাকসিন বণ্টন নিয়ে উষ্মাপ্রকাশ করে প্রধানমন্ত্রীকে ফের চিঠি মুখ্যমন্ত্রীর

খবর লাইভ : ফের ভ্যাকসিন বণ্টন নিয়ে অস্বচ্ছতার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে তিনি লেখেন, ‘ব্যথিত হয়ে বলছি, যে পরিমাণ ভ্যাকসিন চেয়েছিলাম তা এখনও পাইনি। এই নিয়ে অনেকবার আপনাদের চিঠি পাঠিয়েছি। আমাদের অবিলম্বে ভ্যাকসিন পাঠান।’

জনসংখ্যা ও জনঘনত্বের তুলনায় বাংলা তার প্রাপ্য ভ্যাকসিন পাচ্ছে না বলেও চিঠিতে উষ্মাপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। লেখেন, ‘বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, গুজরাত, কর্নাটক বেশি ভ্যাকসিন পাচ্ছে। পশ্চিমবঙ্গের মতো ঘন বসতিপূর্ণ রাজ্যে তুলনায় অনেক কম টিকা মিলছে।’

বাংলাকে বঞ্চিত করা হলে তিনি যে চুপ বসে থাকবেন না, তাও মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। লিখেছেন, ‘বাংলা বঞ্চিত হলে আমি নীরব দর্শক হয়ে বসে থাকব না। দিনে বর্তমানে ৪ লক্ষ ডোজ ভ্যাকসিন দেওয়া হচ্ছে রাজ্যে। আমরা দৈনিক ১১ লক্ষ ডোজ দিতে সক্ষম।’

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago