খবর লাইভ : পেগাসাস মামলা সুপ্রিম কোর্টে গৃহীত হলেও পিছিয়ে গেল শুনানি। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে,পরবর্তী শুনানি হবে মঙ্গলবার। পাশাপাশি শীর্ষ আদালত বিষয়টির গুরুত্ব স্বীকার করেই বলেছে, অভিযোগ অন্তত গুরুতর, সত্য সামনে আসবেই। শীর্ষ আদালতের পক্ষ থেকে নয় জন মামলাকারীর আইনজীবীকেই সরাসরি সরকারের কাছে পিটিশন জমা দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার প্রবীণ আইনজীবী কপিল সিব্বাল সাংবাদিক এন রামের পক্ষে সওয়াল করেন। সুপ্রিম কোর্টে পেগাসাস মামলার শুনানিতে প্রধান বিচারপতি এন ভি রমনের পর্যবেক্ষণ, “অভিযোগ অত্যন্ত মারাত্মক। কিন্তু, শুধুমাত্র সংবাদপত্রে প্রকাশিত রিপোর্টের ভিত্তিতে মামলা হয় না। কোথাও কোনো অপরাধীর বিরুদ্ধে অভিযোগ নথিভুক্ত হয়েছে কী? যাঁদের নাম উঠে আসছে তাঁরা অত্যন্ত প্রভাবশালী এবং ক্ষমতাবান মানুষ। এই মামলার নথিতে আরও অনেক তথ্যের প্রয়োজন।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…