Categories: Special NewsState

আজ শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন

খবর লাইভ : রাজ্যে তৃতীয় বার তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে আজ শুক্রবার প্রথম বারের মতো বসছে রাজ্য বিধানসভার অধিবেশন। রাজ্যপাল জগদীপ ধনকরের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে অধিবেশন। আগামী বুধবার ৭ জুলাই রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে। পরের দিন পেশ করা হবে বিধান পরিষদ পুনর্গঠন বিল। ৯ জুলাই শেষ হবে বাজেট অধিবেশন। তবে এবারের বাজেট অধিবেশন যথেষ্টই উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। বিশেষ করে ভোট পরবর্তী অশান্তি ও কসবার ভুয়ো টিকাকাণ্ড নিয়ে অধিবেশনে সরব হবেন বিজেপি বিধায়করা। প্রয়োজনে অধিবেশনের কাজকর্ম ভণ্ডুল করে দেওয়ার মতো চরম পথে হাঁটতে পারেন প্রথম বার বিরোধী দলের মর্যাদা পাওয়া গেরুয়া শিবিরের বিধায়করা। নির্বিঘ্নে যাতে বিধানসভার অধিবেশন এগিয়ে নিয়ে যাওয়া যায়, তার জন্য শাসক ও বিরোধী দলের বিধায়কদের কাছে অনুরোধ জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, আজ দুপুর ২টোয় রাজ্যপাল জগদীপ ধনকরের ভাষণের মধ্য দিয়ে রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হবে। ভাষণের পরে সামান্য বিরতির পরে ধন্যবাদ জানিয়ে বিশেষ প্রস্তাব গৃহীত হবে। পরে ডেপুটি স্পিকার নির্বাচন হবে। ইতিমধ্যেই শাসকদলের পক্ষ থেকে ডেপুটি স্পিকার পদে রাজ্যের প্রাক্তন কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়েছে। বিধানসভা ভোটের পর দলের নেতা-কর্মীদের উপরে শাসকদলের সন্ত্রাসের অভিযোগ তুলে স্পিকার নির্বাচন এড়িয়ে গেলেও, ডেপুটি স্পিকার নির্বাচনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির। তার ফলে শাসকদলের প্রার্থীর জয় শুধু সময়ের অপেক্ষা।
আগামী ৫ ও ৬ তারিখ রাজ্যপালের ভাষণের উপরে সকাল ১ টা থেকে দুপুর ২টো পর্যন্ত বিতর্ক চলবে। ৭ তারিখ দুপুর দুটোয় বাজেট পেশ। অর্থমন্ত্রী অমিত মিত্র অসুস্থ থাকায় এবার বাজেট পেশ করবেন পার্থ চট্টোপাধ্যায়। ৮ তারিখ বিধান পরিষদ পুনর্গঠন সংক্রান্ত বিল পেশ হবে। ৯ জুলাই অধিবেশনের শেষদিনে পাবলিক অ্যাকাউন্টস কমিটি সহ ৪১টি কমিটির চেয়ারম্যান ও সদস্যদের নাম ঘোষণা করবেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তবে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে কার নাম ঘোষণা করেন অধ্যক্ষ, সে দিকে অধীর আগ্রহে তাকিয়ে রাজনৈতিক মহল। বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া মুকুল রায়কে ওই পদ দেওয়া হতে পারে বলে জল্পনা শুরু হয়েছে।
কোভিড সংক্রমণের কারণে এবার রাজ্যপালের বাজেট ভাষণ সরাসরি সম্প্রচার না করার সিদ্ধান্ত নিয়েছেন বিধানসভার অধ্যক্ষ। আর তাতে বেজায় চটেছেন ধনকর। ইতিমধ্যেই ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ উগরে অধ্যক্ষকে কড়া চিঠিও পাঠিয়েছেন তিনি। রাজ্য মন্ত্রিসভার লিখিত ভাষণ পড়ার কথা থাকলেও সেই ভাষণের বাইরে গিয়ে ভোট পরবর্তী অশান্তি নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরে রাজ্যপাল তৃণমূল সরকারকে বিড়ম্বনায় ফেলতে পারেন বলেও আশঙ্কা করছেন শাসকদলের নেতারা। সেক্ষেত্রে রাজ্যপালের বাজেট ভাষণের সময়ে দলীয় বিধায়কদের কী ভূমিকা হবে, তা ঠিক করতে আজ সকালেই বিশেষ বৈঠকে বসছে শাসকদলের নেতৃত্ব।
রাজ্যে এবারই প্রথম বিরোধী দলের মর্যাদা পেয়েছে বিজেপি। আর বিধানসভার প্রথম অধিবেশনেই রাজ্যের শাসকদলকে চেপে ধরতে তোড়জোড় শুরু করেছেন বিজেপির পরিষদীয় দলনেতা শুভেন্দু অধিকারী। ভোট পরবর্তী অশান্তি ও ভুয়ো টিকাকাণ্ড নিয়ে হাঙ্গামা বাঁধানোর পরিকল্পনাও রয়েছে গেরুয়া শিবিরের বিধায়কদের। বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গার কথায়, ‘দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা পালনের চেষ্টা চালানো হবে। সরকারের জনবিরোধী সিদ্ধান্ত ও নীতির বিরোধিতায় যে যে পদক্ষেপ নেওয়ার কথা তাই নেওয়া হবে।’

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago