Categories: NationalSpecial News

বিজেপির অনুন্নয়ন নিয়ে কলম ধরার জের‍? সাংবাদিককে লোহার রড দিয়ে বেধড়ক মারধর অযোধ্যায়

খবর লাইভ : বিজেপির অনুন্নয়নের কথা বলায় সাংবাদিককে পেটানো হল অযোধ্যায়৷ অযোধ্যা আসনের বিজেপি বিধায়কের বিরুদ্ধে উন্নয়ন নিয়ে রিপোর্ট লেখার পরে মঙ্গলবার সন্ধ্যায় উত্তর প্রদেশের ওই সাংবাদিকের মোটরবাইকে একটি চারচাকার এসইউভি গাড়ি ধাক্কা মারে এবং তাঁকে মাটিতে ফেলে দেয়৷ এরপর পাঁচ জন দুষ্কৃতী লোহার রড দিয়ে মারধর করে৷ মারের চোটে গুরুতর আহত হন সাংবাদিক পতেশ্বরী সিং৷ যোগী আদিত্যনাথের রাজ্যে সাংবাদিক নিগ্রহের ঘটনা এর আগেও একাধিকবার ঘটেছে৷ ফের এই ঘটনা প্রমাণ করল, বিজেপি-শাসনাধীন এই রাজ্য সাংবাদিকদের কাজের মর্যাদা ও নিরাপত্তা নেই৷

বিভিন্ন পত্রপত্রিকা এবং ওয়েব পোর্টালের জন্য ফ্রিল্যান্সিং করেন রিপোর্টার পতেশ্বরী৷ অযোধ্যা জেলা হাসপাতাল স‍ূত্রে খবর, মাথার পিছনের অংশে গুরুতর আঘাত লাগে দুষ্কৃতীদের ওই হামলায়৷
উত্তরপ্রদেশের প্রতাপগড় শহরে এবিপি নিউজ এবং এবিপি গঙ্গার সাংবাদিক সুলভ শ্রীবাস্তব মারা যাওয়ার ১৫ দিন পর পতেশ্বরীর উপর এই হামলার ঘটনা ঘটল৷ যদিও মৃত সাংবাদিক শ্রীবাস্তব পুলিশকে চিঠি দিয়েছিলেন এই আশঙ্কা প্রকাশ করে যে মদ মাফিয়ারা তাঁর ক্ষতি করতে পারে৷ তিনি পুলিশি নিরাপত্তা চেয়েছিলেন৷ পরে তাঁকে হত্যা করে দুষ্কৃতীরা৷ ওই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। পতেশ্বরীও খুন হয়ে যেতে পারত৷ এমনই আশঙ্কা তাঁর পরিবারের।
অযোধ্যার সাংবাদিক পতেশ্বরী বলেন, ‘আমি হত্যাসহ বেশ কয়েকটি ফৌজদারি মামলার আসামী বিধায়ক ইন্দ্র প্রতাপ তিওয়ারির নির্বাচনী এলাকা সম্পর্কিত উন্নয়নের অভাব-অভিযোগ নিয়ে নিবন্ধ লিখেছিলাম৷’ বিজেপি বিধায়ক তিওয়ারি অবশ্য এই সাংবাদিকের উপর হামলার সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন। তবে হাসপাতালের বিছানায় শুয়ে সাংবাদিক পতেশ্বরী জানান, তিওয়ারির গুন্ডারা আগেই তাঁকে হুমকি দিয়েছিল৷ এমনকি তাঁকে রড দিয়ে রাস্তায় ফেলে পেটানোর সময়ও ওই পাঁচ দুষ্কৃতী বলেছিল তিওয়ারির বিরুদ্ধে লেখার শাস্তি এটা৷ তিওয়ারি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ওই সাংবাদিককে চিনি না। আমার বিরুদ্ধে লেখার স্বাধীনতা রয়েছে। আমি রাজনীতি করি৷ কোনও অপরাধ করিনি৷’
এদিকে অযোধ্যার পুলিশ সুপার বিজয় পাল সিং বলেন, ‘সাংবাদিককে আক্রমণ করার জন্য অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং তদন্ত চলছে।স্থানীয় কিছু লোক সাংবাদিককে উদ্ধার করেছিল। আমরা তাদের কাছ থেকে আরও বিশদ তথ্য সংগ্রহের চেষ্টা করছি৷’ অযোধ্যার পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিধায়ক তিওয়ারির বিরুদ্ধে হত্যা, হত্যার চেষ্টা, লুঠপাটের এক ডজন মামলা রয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago