খবর লাইভ : খটলিপাড়ায় এই মুহূর্তে আলোচনার শীর্ষে কাঞ্চন মল্লিক ও পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের দাম্পত্য সম্পর্কের টানাপোড়েন। নিখিল-নুসরত, রোশন-শ্রাবন্তী নিয়ে বিস্তর জলঘোলার পর এবার টলিপাড়ায় নতুন বিতর্ক দানা বেঁধেছে অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন ও তাঁর স্ত্রী অভিনেত্রী পিঙ্কিকে নিয়ে। গতকাল পিঙ্কি অভিযোগ করেছিলেন কাঞ্চন এবং ছোটপর্দার অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের বিরুদ্ধে স্যোশাল মিডিয়ায় মুখ খোলায় চেতলায় ছেলের সামনে তাঁকে হেনস্থা করা হয়েছে। সেই মোতাবেক তিনি নিউ আলিপুর থানায় এফআইআর করেছেন। গতকাল শ্রীময়ী চট্টরাজ সংবাদমাধ্যমে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছিলেন। আর আজ অভিনেতা কাঞ্চন আজ দীর্ঘ নীরবতার পর মুখ খুললেন।
কাঞ্চন জানিয়েছেন, তাঁর এবং পিঙ্কির ৯ বছর বিয়ে হয়েছে। তাঁদের একটি পুত্রসন্তানও রয়েছে। তবে বিয়ের পর পিঙ্কি মাত্র ২০ দিন কাঞ্চন মল্লিকের সঙ্গে সংসার করেছেন। কাঞ্চনের মায়ের সঙ্গে বনিবনা না হওয়ায় পিঙ্কি তাঁদের বাড়িতে থাকতে চাইতেন না। তাই বিয়ের পরপরই বাপের বাড়িতে চলে যান পিঙ্কি। এমনকী অভিনেতা কাঞ্চন আরও অভিযোগ করেছেন, বাবা-মায়ের মৃত্যুর সময়ও পাশে পাননি স্ত্রী পিঙ্কিকে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…