Categories: State

ভোট পরবর্তী হিংসা ইস্যুতে হাইকোর্টে যাচ্ছে বিজেপি

খবর লাইভ : বিজেপির তরফে বারবার দাবি করা হচ্ছে ২মে পর অর্থাৎ ভোটের ফলাফল ঘোষণার পর রাজ্যে আক্রমণের মুখে পড়েছে তাদের কর্মীরা। ভয়েতে অনেক কর্মী ঘরছাড়া, অনেক কর্মী ভিন রাজ্যে চলে গিয়েছেন। খুন হয়েছেন বহু কর্মী। কিন্তু পুলিশের কাছে গেলে কোনও সুরাহা পাওয়া যায়নি, উল্টে পুলিশ থানায় এফআইআর দায়ের করছে ও মিথ্যা মামলায় বিজেপি করা কর্মীদের ফাঁসাচ্ছে। এমনিতেই কলকাতা হাইকোর্টে ভোট পরবর্তী হিংসার মামলায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নিন্দার মুখে পড়েছে রাজ্য। এবার তাই এই মামলাকে হাতিয়ার করেই রাজ্যে সমস্ত থানার আইসি, এসপিদের ভূমিকা নিয়ে ও ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মী, নেতা ও সমর্থকদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন বলে বিজেপি সূত্রে খবর। রবিবার রাতেই বিশিষ্ট আইনজীবী তথা এন্টালি বিধানসভার পরাজিত বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল সহ বাকি আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, এমনিতেই এইসব বিষয়ে মিথ্যা মামলায় ফাঁসানো এসপি ও আইসিদের তালিকা তৈরি করছেন প্রিয়াঙ্কা। তাঁর নেতৃত্বেই একটি জনস্বার্থ মামলা হবে বলে জানা গিয়েছে। ভোট পরবর্তী হিংসা নিয়ে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে তিনিই একাধিক জনস্বার্থ মামলা করেছেন। যার ফলে উভয় জায়গায় তীব্র ভৎর্সনার মুখে পড়েছে রাজ্য। এবার পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের দিকে এগোচ্ছে বিজেপি। এমনিতেই রাজ্যের পুলিশ কর্তাদের বিরুদ্ধে দিল্লি গিয়ে বারবার নালিশ করছেন শুভেন্দু।

যদিও বিজেপির এই বিষয়কে আমল দিতে চাইছে না তৃণমূল। শাসকদলের দাবি, প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি। হার সহ্য হচ্ছে না তাই একটা নতুন নির্বাচিত সরকার আসার পর তার পিছনে লাগছে বারবার। আর যখন ভোট পরবর্তী হিংসা হচ্ছে তখন রাজ্যের প্রশাসনের দায়ভার নির্বাচন কমিশনের হাতে ছিল, তাই এটা বিজেপির চক্রান্ত।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago