Categories: State

কর্মসংস্থানের ক্ষেত্রে বড়সড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, রাজ্যে পুজোর আগেই সাড়ে ২৪ হাজার শিক্ষক নিয়োগ

খবর লাইভ : ভোটপ্রচারে দেওয়া আরও এক প্রতিশ্রুতি রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে কর্মসংস্থানের ক্ষেত্রে এক বড়সড় পদক্ষেপ নিলেন। পুজোর আগেই প্রাথমিক ও উচ্চ প্রাথমিক (আপার প্রাইমারি) মিলিয়ে সাড়ে ২৪ হাজার শিক্ষক নিয়োগ করা হচ্ছে রাজ্যে। আর পুজো মিটে গেলে আগামী বছর মার্চ মাসের মধ্যে আরও সাড়ে সাত হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ হবে। সোমবার নবান্নে ভার্চুয়াল এক সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা করার পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, স্কিল ডেভেলপমেন্টের জন্য রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে মাথায় রেখে একটি কমিটি গড়া হয়েছে। কারিগরি প্রযুক্তিতে আরও বেশি চাকরির সুযোগ বৃদ্ধি করার বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে রিপোর্ট দেবে ওই কমিটি।’

রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে যে আইনি জট ছিল, তা কেটে যাওয়ার পরেই নতুন করে যাতে আর কোনও সমস্যা না হয়, তার জন্য তড়িঘড়ি শিক্ষক নিয়োগের জন্য স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘আদালতে মামলা চলছিল বলেই আটকে ছিল নিয়োগ প্রক্রিয়া। আগামী মার্চ মাসের মধ্যেই ৩২ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। তার মধ্যে পুজোর আগেই ১৪ হাজার আপার প্রাইমারি ও সাড়ে ১০ হাজার প্রাইমারি শিক্ষককে নিয়োগপত্র দেওয়া হবে। বাকি সাড়ে সাত হাজার প্রাইমারি শিক্ষক নিয়োগ হবে পুজোর পরে।’
রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বহুবার দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ উঠেছে। কাঠগড়ায় উঠেছেন রাজ্যের শাসকদলের নেতা থেকে শুরু করে জনপ্রতিনিধিরা। ফলে বার বার অস্বস্তিতে পড়তে হয়েছে শাসকদল ও সরকারের শীর্ষ মহলকে। এবারের নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হবে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘মেধাই হবে সবচেয়ে বড় যোগ্যতা। কারও লবি করার প্রয়োজন নেই।’

অন্যদিকে, রাজ্যে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ কমেছে বলে দাবি করলেও আরও বেশ কিছুদিন সতর্ক থাকার জন্য রাজ্যবাসীকে অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘রাজ্যে করোনা অনেকটা নিয়ন্ত্রণে আনতে পেরেছি। নির্বাচনের অষ্টম দফার দিন রাজ্যে পজিটিভিটি রেট ছিল ৩২ শতাংশ। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে চার শতাংশ। তবে উত্তর ২৪ পরগনা, হাওড়াতে এখনও সংক্রমণ বেশি। ইতিমধ্যেই ২ কোটি টিকা দিয়েছি। অনেক বিশেষজ্ঞ বলছেন, তৃতীয় ঢেউ আসতে পারে। করোনার তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে শিশুদের জন্য আমরা শয্যা সংখ্যা বাড়াচ্ছি। মায়েদের আরও যত্নবান হতে হবে।’ মালদার গঙ্গা থেকে বেশ কিছু মৃতদেহ ভাসমান অবস্থায় উদ্ধার হয়েছে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘উত্তরপ্রদেশ থেকে ওই মৃতদেহ ভেসে এসেছিল। প্রশাসনের পক্ষ থেকে তা উদ্ধার করে সসম্মানে শেষকৃত্য করা হয়েছে।’

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago