খবর লাইভ : বেড়েই চলেছে জ্বালানির দাম। সেঞ্চুরির পথে এগিয়ে চলেছে পেট্রোল। শনিবার কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ২৬ পয়সা এবং ডিজেলের দাম লিটার প্রতি ২৩ পয়সা বাড়ল। ফলে পেট্রোলের দাম দাঁড়াল ৯৬ টাকা ৬ পয়সা। আর ডিজেলের বাজারমূল্য হল ৮৯ টাকা ৮৩ পয়সা। পাশাপাশি, রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৯৬ টাকা ১২ পয়সা এবং ডিজেল ৮৬ টাকা ৯৮ পয়সা। তবে বাণিজ্যনগরী মুম্বইতে পেট্রোলের দাম আগেই ১০০ টাকা ছাড়িয়েছে।
সেই সঙ্গে পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে মনে হচ্ছে আরও অনেকটাই বাড়বে জ্বালানির দাম। আর শহর কলকাতায় খুব শীঘ্রই পেট্রোলের দাম ১০০ টাকাতে গিয়ে পৌঁছাবে।
করোনার দাপটে রীতিমতো দিশেহারা গোটা দেশ। মারণ ভাইরাসটির দ্বিতীয় দাপট যেন থমকে দিয়েছে সমস্ত কিছুকেই। কর্মহীন হয়ে পড়েছেন বহু মানুষ। তার ওপর পেট্রোল-ডিজেল এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে চলায় রীতিমতো আশঙ্কায় পড়ে গিয়েছেন মধ্যবিত্তরা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…