খবর লাইভ : প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ সভাপতি স্বামী শিবমায়ানন্দ। শুক্রবার রাত ৯টা নাগাদ পরলোক গমন করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। মঠ সূত্রে খবর, করোনায় আক্রান্ত হয়ে সেবা প্রতিষ্ঠান হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তবে গত কয়েক বছর ধরেই রক্তচাপ, শ্বাসকষ্ট, কিডনির সমস্যায় ভুগছিলেন মহারাজ স্বামী শিবমায়ানন্দ। গত কয়েকদিন ধরেই ক্রমশ তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। ১৯৩৪ সালে বিহারে জন্মগ্রহণ করেছিলেন স্বামী শিবমায়ানন্দ। ১৯৫৯ সালে তিনি রামকৃষ্ণ মিশনের সঙ্গে যুক্ত হন। ভক্তদের কাছে রণেন মহারাজ নামেই খ্যাত ছিলেন স্বামী শিবমায়ানন্দ। তাঁর মৃত্যুতে শোকের ছায়া ভক্তদের মনে।
স্বামী শিবমায়ানন্দের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বহু বিশিষ্ট ব্যক্তি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শোকবার্তা প্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর।শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, ‘রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের ভাইস-প্রেসিডেন্ট স্বামী শিবময়ানন্দজী মহারাজের (রণেন মহারাজ) প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি গতরাতে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৬ বছর। রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন তিনি। তাঁর কর্ম ও শিক্ষা মঠ এবং মিশনের অনুগামীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর প্রয়াণে আধ্যাত্মিক জগতে এক শূন্যতার সৃষ্টি হল। আমি রণেন মহারাজের সকল শিষ্য ও ভক্তদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…