খবর লাইভ : পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট শেষ। এবার পালা উত্তরপ্রদেশ, পঞ্জাব সহ ৬ রাজ্যের। তার আগেই কৃষি আইন নিয়ে বিজেপি বিরোধী আন্দোলনকে চাঙ্গা করতে আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে আসছেন ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েত।
মঙ্গলবার তিনি কলকাতা পৌঁছে গিয়েছেন। তৃণমূল নেতাদের সঙ্গে এক প্রস্থ কথাও হয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিনের বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কোভিড পরিস্থিতিতে সিংঘু সীমান্তে চালু থাকা কৃষক আন্দোলন প্রচারের আলো থেকে সরে গেলেও নতুন করে দেশজুড়ে তোলপাড় করতে চায় বিরোধীরা। কোভিড পরিস্থিতিতে দেশজুড়ে অগ্নিমূল্য বাজারদর। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। এসবের জন্য বিরোধীরা কৃষি আইনকে দায়ী করছে। তাই এই পরিস্থিতিতে মমতার সঙ্গে কৃষক নেতার এই বৈঠকে কী কী বিষয় উঠে আসে সেদিকেই নজর গোটা রাজ্যের।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…