খবর লাইভ : উত্তরপ্রদেশের কানপুরে মঙ্গলবার রাতে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু ১৭ জনের। গুরুতর জখম হয়েছেন আরও অন্তত ৩০ জন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ইতিমধ্যেই উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ভয়াবহ পথ দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছে আহত ও নিহত যাত্রীদের পরিবারকে যাবতীয় সহায়তা করার জন্য প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে কানপুর থেকে আমেদাবাদে যাচ্ছিল যাত্রী বোঝাই একটি বেসরকারি বাস। সাচেন্দির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রথমে একটি পে লোডারে ধাক্কা মারে। তার পরে নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে উল্টে নিচে পড়ে যায়। দুমড়ে মুচড়ে যায় বাসটি। বিকট শব্দ শুনে প্রথমে স্থানীয় বাসিন্দারা এসে উদ্ধার কার্যে হাত লাগান। কিন্তু বাসটি ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় ভিতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে তাঁরা হিমশিম খান। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। প্রথমে জেসিবির সাহায্যে উল্টে যাওয়া বাসটিকে সোজা করা হয়। তারপরে উদ্ধারকার্য শুরু হয়। একের পর এক রক্তাক্ত নিথর দেহ বের করতে থাকেন উদ্ধারকারীরা। রক্তাক্ত অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। উদ্ধার হওয়া বেশ কয়েকজন যাত্রীর অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন প্রশাসনিক আধিকারিকরা।
কানপুর পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, এখনও পর্যন্ত ৩০ জন যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে। অভিশপ্ত বাসটির মধ্যে আরও কেউ রয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। যেভাবে অভিশপ্ত বাসটি দুমড়ে মুচড়ে গিয়েছে তাতে মনে হচ্ছে অতিরিক্ত গতিবেগেই ছুটে চলছিল বাসটি। উদ্ধারকার্য শেষ হওয়ার পরেই প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে দুর্ঘটনার কারণ অনুসন্ধানের চেষ্টা করা হবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…