খবর লাইভ : বাংলার পর্যটনকে এবার আরও সমৃদ্ধ করে তুলতে এবার এক দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিল রাজ্য পর্যটন উন্নয়ন নিগম। প্রয়াত সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অদিতি বন্দ্যোপাধ্যায়কে পরামর্শদাতা হিসাবে নিয়োগ করল পর্যটন উন্নয়ন নিগম।
পর্যটন শিল্পের তকমা আগেই পেয়েছে। কেননা সেখানে কয়েক হাজার মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে যুক্ত থাকেন। দিন যতই এগোচ্ছে এই শিল্পকে ঘিরে নতুন নতুন ভাবনা সামনে আসছে। কীভাবে পর্যটন শিল্পকে আরও আকর্ষনীয় আরও রঙীন করে তোলা যায় তা নিয়ে নিরন্তর ভাবনাচিন্তা চলছে। সময়ে সময়ে এই নিয়ে নানা আলোচনা সভারও আয়োজন করা হয়। বাংলাও পর্যটনের ক্ষেত্র হিসেবে সমৃদ্ধ। এই রাজ্যে যেমন দার্জিলিংয়ের মতো শৈলশহর রয়েছে তেমনই রয়েছে দিঘার মতো সৈকতনগরীও। আছে সুন্দরবন, আছে শান্তিনিকেতন। আছে বিষ্ণুপুর, আছে অযোধ্যা পাহাড়। আছে মালদা-মুর্শিদাবাদের নবাবী সব সৌধও। আছে তারাপীঠ, আছে তারকেশ্বর, আছে মাইথন, আছে মুকুটমণিপুর।
বিশিষ্ট সাংবাদিক অঞ্জনকে বাংলা হারিয়েছে এই কোভিডকালেই। কিন্তু তাঁর কাজের মূল্যায়ণ করা অবশ্যই বাকি থেকে গিয়েছে। অঞ্জনের সব থেকে বড় কৃতিত্ব তিনি সংবাদমাধ্যমের সঙ্গে আমজনতার এক সম্পর্ক তৈরি করে দিয়ে যেতে সক্ষম হয়েছেন। যেখানে আমজনতা আর নেহাত দর্শক বা শ্রোতা হিসাবে পড়ে থাকছেন না। তাঁরা তাঁদের নিজস্ব অভিমতও জানাতে পারছেন বিভিন্ন বিষয়ে। নিজেদের মতামত তাঁরা শোনাতে পারছেন। স্বাভাবিক ভাবেই অঞ্জনের না থাকা বাংলার সংবাদমাধ্যমের কাছে যতটা না ধাক্কা তার থেকেও বড় ধাক্কা সমাজজীবনে, মানুষের মতপ্রকাশের এবং অবশ্যই গণতন্ত্রের ওপরে। রাজ্য পর্যটন উন্নয়ন নিগমও এবার সেই মানবিক পদক্ষেপ গ্রহণ করল। এদিন এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রয়াত সাংবাদিকের স্ত্রীকে তাঁর কাজে যোগদানের দিন থেকে আগামী ৩ বছরের জন্য প্রতি মাসে ১ লক্ষ ১০ হাজার টাকা বেতনে নিগমের পরামর্শদাতা হিসাবে নিয়োগ করা হল।
কোভিডের জেরে লকডাউনে রাজ্যের পর্যটন শিল্প এমনিতেই ধুঁকছে। এরওপর ধাক্কা দিয়েছে যশ। সৈকত হোক কী সুন্দরবন, যশ ধাক্কা দিয়ে গিয়েছে এই সব এলাকাকে। দীঘা, মন্দারমণি, তাজপুর বেশ ভালই ক্ষতিগ্রস্থ হয়েছে যশের জলোচ্ছ্বাসে। সব থেকে খারাপ অবস্থা মন্দারমণির। এই অবস্থায় আগামী দিনে রাজ্যের পর্যটন শিল্পকে ঘুরে দাঁড় করানো রাজ্য পর্যটন উন্নয়ন নিগমের কাছে অবশ্যই চ্যালেঞ্জের। বঙ্গবাসীর আশা সেই চ্যালেঞ্জ অঞ্জন পত্নীর হাত ধরেই জয় করতে পারবে নিগম।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…