Categories: State

আত্মশাসনের মধ্যেই কাল থেকে ৩ ঘণ্টার জন্য খুলছে হোটেল-রেস্তোরাঁ

খবর লাইভ : রাজ্যে কার্যত লকডাউনে বড়সড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন বণিকসভার বৈঠকে নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী জানান, ‘রাজ্যে করোনা রুখতে বিঁধি নিষেধের মাঝেই রেস্তোরাঁ ও হোটেলে ছাড় দেওয়া হচ্ছে। কারণ লকডাউনে ওদের অবস্থা সবচেয়ে খারাপ হয়েছে। তাই আগামিকাল থেকে বিকেল পাঁচটা থেকে আটটা পর্যন্ত খোলা থাকবে হোটেল- রেস্তোরাঁ। তবে সমস্ত কর্মীদের টিকার ব্যবস্থা করতে হবে। ৫০ শতাংশ কর্মী নিয়ে খোলা থাকবে।’ তবে শর্ত একটাই, হোটেল, রেস্তরাঁর প্রত্যেক কর্মীর টিকাকরণ বাধ্যতামূলক। তারপরই তাঁদের কাজে লাগানো যাবে।

এদিন বণিকসভার বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘আমরা কিন্তু ব্যবসায়ীদের কথা ভেবেছি। অন্য রাজ্যের মতো লকডাউন করিনি। কার্ফু জারি করিনি। বাজার দোকান পুরোপুরি বন্ধ করিনি। সবকিছু নির্দিষ্ট সময় পর্যন্ত সচল রেখে বিঁধি নিষেধ জারি করেছি। তাই আগেই আমরা বলেছিলাম মিষ্টির দোকান যেমন সকাল ১০ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে ঠিক তেমনই এবার রেস্তোরাঁ ও হোটেল খোলা থাকুক বিকেলের দিকে। তবে আমি বলব হোটেল বা রেস্তোরাঁ অনলাইন মাধ্যমকেই বেশি করে ব্যবহার কর। এতে করোনা ছড়ানোর ভয় কম থাকে আর ব্যবসাও ভালো হয়।’

মুখ্যমন্ত্রী এদিন আরও জানান, ‘আপনার দেখেছেন বাজারে বা হাটে প্রচুর মানুষ যাতায়াত করছে। এতে ভিড় বাড়ছে করোনা ছড়ানোর ভয় বেশি। তাই রোজ একবার করে বাজার হাট স্যানিটাইজ করার ব্যবস্থা করুন।’ এদিন বণিকসভার বৈঠকে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানানো হয় খুচরো বাজার খোলা রাখার নির্দেশে যেন আরও একঘণ্টা বাড়ানো হয়। তাতে সাড়া দিয়েই মমতা জানিয়েছেন এবার থেকে ১২ টা থেকে ৩ টের জায়গায় ৪ টে অবধি খোলা থাকবে খুচরো বাজার।

নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘তবে সন্ধ্যবেলা কোনও দোকান খোলা রাখা যাবে না। সংক্রমণের কথা মাথায় রাখতে হবে। কাপড় জামা কিংবা মুদিখানা ও খুচরো বাজার বিকেলে বা সন্ধ্যয় খোলা রাখা যাবে না। চালের মিল, গমের মিল ও রেশন দোকানের কর্মীদের বিনা পয়সায় টিকা দেবে রাজ্য সরকার। স্বাস্থ্য বিভাগ টিকাকরণে সহযোগিতা করবে। তবে রাজ্যের বিপর্যয় তহবিলে টাকা দিলে আমরা সেই টাকা দিয়ে টিকা কিনে দেওয়ার ব্যবস্থা করে দিতে পারি।’

রাজ্যে করোনা রুখতে বিঁধি নিষেধ লাগু করে সুফল মিলেছে। ধীরে ধীরে রাজ্যে কমছে করোনার দৈনিক সংক্রমণ। তাই মুখ্যমন্ত্রী একের পর এক সিদ্ধান্ত নিচ্ছেন অর্থনীতিকে চাঙ্গা করার জন্য।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

3 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago