Categories: National

একবার টেট পাশ করলেই বৈধতা থাকবে আজীবন, নয়া ঘোষণা শিক্ষামন্ত্রকের

খবর লাইভ : একবার টেট পাশ করলেই বৈধতা থাকবে আজীবন। এমনই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। এতদিন কেউ টেট পাশ করলে তার বৈধতা থাকত সাত বছর। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক টেটের ক্ষেত্রে এবার নয়া নির্দেশিকা ঘোষণা করেছেন।

একটি টুইট করে এদিন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পোখরিয়াল জানান, টেট উত্তীর্ণদের বৈধতা আগে সাত বছর ছিল। এবার থেকে সারাজীবনের জন্য ওই সার্টিফিকেটের বৈধতা থাকবে। ২০১১ সাল থেকে যাঁরা টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাঁরা প্রত্যেকেই এই সুবিধা পাবেন।

কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, দেশের বেকারত্ব বৃদ্ধি রুখতে এটি একটি ইতিবাচক পদক্ষেপ হতে পারে। তবে শুধু কেন্দ্রীয় স্তরে নয়, এই একই নিয়ম মানার জন্য রাজ্যগুলিকেও আবেদন করা হয়েছে। টুইটে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানান, নতুন এই ঘোষণা কার্যকারী করতে হবে রাজ্যগুলিকেও। এখনও পর্যন্ত যে সমস্ত টেট সার্টিফিকেটগুলির মেয়াদ ফুরিয়েছে, সেগুলিকে পুনরায় বৈধতা দেওয়ার কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago