Categories: State

অভিষেক যাওয়ার ঘণ্টা দ‍ুয়েকের মধ্যেই হাসপাতালে হাজির দিলীপ

খবর লাইভ : বিজেপি নেতা ম‍ুক‍ুল রায়ের স্ত্রী অস‍ুস্থ। ব‍ুধবার তাঁকে অ্যাপেলো হাসপাতালে দেখতে যান তৃণম‍ূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার ঘণ্টাখানেকের মধ্যে কৃষ্ণা রায়কে দেখতে হাসপাতালে পৌঁছে গেলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।
রাজনীতি বড় বালাই। গত ১১ মে থেকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিজেপির বর্ষীয়ান নেতা মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়। অথচ ২২ দিনে তাঁকে একটিবারের জন্য দেখতে হাসপাতালে যাননি বঙ্গ বিজেপির প্রথম সারির কোনও নেতা। কিন্তু বুধবার সন্ধ্যার পরেই বদলে গেল চিত্র। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মুকুলের অসুস্থ স্ত্রীকে হাসপাতালে দেখতে ছুটে যাওয়ার পরে রাতেই হাসপাতালে পৌঁছে গেলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ। আর তার পরেই প্রশ্ন উঠেছে, তাহলে কি অভিষেক হাসপাতালে যাওয়ার পরেই ঘুম ভাঙল বিজেপি নেতাদের।

গত ১১ মে করোনায় সস্ত্রীক আক্রান্ত হয়েছিলেন মুকুল। তিনি শারীরিকভাবে সুস্থ থাকলেও গুরুতর অসুস্থতার কারণে স্ত্রী কৃষ্ণাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়। করোনা থেকে মুক্ত হলেও অন্যান্য জটিলতা দেখা দেওয়ায় শারীরিক পরিস্থিতির ক্রমশ অবনতি ঘটতে থাকে। বর্তমানে একমো সাপোর্টে রাখা হয়েছে তাঁকে।

মুকুলের ঘনিষ্ঠরা জানিয়েছেন, গত ২২ দিন ধরে হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে থাকা কৃষ্ণাকে দেখতে যাওয়া তো দূর অস্ত, তিনি কেমন আছেন, তা নিয়েও কোনও খোঁজখবর নেননি রাজ্য বিজেপির কোনও নেতাই। এনিয়ে মনে কিছুটা ক্ষোভও জন্মেছে বর্ষীয়ান নেতা ও তাঁর পুত্র তথা বীজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়ের।
সেই প্রশ্নে ইতি টানতেই অভিষেক যাওয়ার কিছ‍ুক্ষণ পরেই দিলীপ হাসপাতালে যান বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago