Categories: State

সর্বনাশ! মেডিক্যাল কলেজ থেকে ‘উধাও’ টসিলিজুম্যাব ইঞ্জেকশন

খবর লাইভ : খাস কলকাতা মেডিক্যাল কলেজ থেকে চুরি! এমন ঘটনা বেনজির। তাও আবার করোনার জীবনদায়ী ইঞ্জেকশন। সূত্রের খবর, কলকাতা মেডিক্যাল কলেজ থেকে ২৬টি টসিলিজুম্যাব ইঞ্জেকশন উধাও হওয়ার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার ফেসবুকে ঘটনাটি জানাজানি হওয়ার পর ব্যাপারটি সামনে আসে।

কিন্তু এত বড় হাসপাতাল চত্বর থেকে করোনার জীবনদায়ী ওষুধ কীভাবে চুরি হল? যখন দেশে পর্যাপ্ত ওষুধের আকাল তখন কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়েই শুরু হয়েছে তদন্ত। তবে দায় এড়াতে চাইছে কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। প্রশ্ন উঠেছে, শুধুমাত্র ‘স্পেসিমিন একজমিনেশন ফর্ম’ ছাড়া এই ইঞ্জেকশন পাওয়া যায় না। তাও কীভাবে সেই ফর্মে লিখে ইঞ্জেকশন চুরি হল? ফেসবুকে পোস্ট হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, এক মহিলা নিজেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের নার্স বলে পরিচয় দিয়ে অন্য এক ভদ্রমহিলাকে ‘দিদি’ সম্বোধন করছেন। ভিডিওতে তিনি বলছেন, যে ২৬টি টসিলিজুম্যাব ইঞ্জেকশন নিয়েছেন তা রিসিভ করে নিতে। উত্তরে ওই ভদ্রমহিলা বলেছেন, তিনি সোমবার আসবেন। করে দেবেন।’ চিকিৎসক মহলে প্রশ্ন এইরকম প্রয়োজনীয় ওষুধ ইন্ডেন্ট ছাড়া কীভাবে দেওয়া যায়?

ঘটনার পূর্নাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। কিন্তু ক্রমশই নিজেদের দায় এড়াচ্ছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। প্রশ্ন উঠছে এই ক্রাইসিসের সময়ে কীভাবে এই ধরণের ঘটনা ঘটছে? এর সঙ্গে কালোবাজারি চক্রের যোগ নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। যদিও স্বাস্থ্য দফতরের আশ্বাস কীভাবে ও কারা এই কাজ করেছে খতিয়ে দেখা হবে, ঘটনার পূর্নাঙ্গ তদন্ত হবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

3 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago