খবর লাইভ : ঘূর্ণিঝড় যশ এর প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বহুগ্রাম। সেইসব ‘সর্বহারা’-দের ত্রাণের টাকা পৌঁছে দিতে অ্যাপের সাহায্য নেবে রাজ্য সরকার। কীভাবে সাহায্য করবে এই অ্যাপ?
ক্ষতিগ্রস্তদের ত্রাণের টাকা পেতে আর পঞ্চায়েত প্রধান সদস্যদের দ্বারস্থ হতে হবে না। তাদের কোনও সুপারিশও নেওয়া হবে না। ক্ষতিগ্রস্তদের ক্ষতির পরিমাণ সঠিক কিনা, সেটা যাচাই করে নিচু তলার অফিসাররা ছবি তুলে ওই অ্যাপের মাধ্যমে পাঠাবেন। তাতে থাকবে জিপিএস লোকেশন। যাতে নবান্নে বসে অফিসাররা পরীক্ষা করে দেখে নিতে পারেন কোন জেলার, কোন ব্লকের, কোন এলাকায়, কোন বাড়ি কতটা ক্ষতি হয়েছে। এই ছবি নিয়ে জালিয়াতি বন্ধ করতে জিপিএস ট্যাগিংয়ের ব্যবস্থা। চাষের জমির ক্ষয়ক্ষতির ছবিও দিতে হবে। সরকার এর জন্য বিশেষ একটি অ্যাপ তৈরি করেছে।
রাজ্যে নতুন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী মঙ্গলবার ৪ জেলার জেলাশাসক এবং সরকারি অফিসারদের সঙ্গে দুয়ারে ত্রাণ কর্মসূচি নিয়ে ভার্চুয়াল বৈঠকে এই নয়া অ্যাপের কথা জানান। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দুয়ারের ত্রাণ কর্মসূচি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই নির্দেশ দিয়েছেন, কোনও পঞ্চায়েত বা পুরসভার অফিসে দুয়ারের ত্রাণ এর কোন শিবির খোলা হবে না। শিবির করা হবে স্কুল-কলেজ ও সরকারি অফিসে। সেখানেই ক্ষতিগ্রস্ত ব্যক্তি সাদা কাগজে লিখবেন তার কী কী ক্ষতি হয়েছে। নাম ঠিকানাসহ সরকারি সাহায্য পাওয়ার জন্য ক্ষতিগ্রস্তদের আবেদন করতে হবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…